Tuesday, May 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জাতীয়

ঢাকায় বাংলা নব বর্ষ বরণ অনুষ্ঠানে লাখো মানুষের ঢল, মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিনটি

মীর আফরোজ জামান

pobnews24 by pobnews24
April 14, 2026
in জাতীয়
0
ঢাকায় বাংলা নব বর্ষ বরণ অনুষ্ঠানে লাখো মানুষের ঢল, মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিনটি
0
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪, ঢাকা, ১৪ এপ্রিল ২০২৬ : পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি তথা জাতিসত্তা উন্মোচনের এক বিশেষ দিন। বিগত ছয় দশকের মতো এই দিনে দেশের মানুষ সব গ্লানি, জরা মুছে ফিরে দেখে ফেলে আসা বছরকে। গত বছরেও রমনায় নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে নববর্ষের অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর উন্মুক্ত মঞ্চে হলো বিজয় দিবসের আয়োজন। তার দুই দিন পরই গভীর রাতে ছায়ানট সংস্কৃতি–ভবনে ভাঙা হারমোনিয়াম-তবলা-তানপুরা এবং নালন্দার ছিন্নবিচ্ছিন্ন শিশুপুস্তকের দুঃসহ স্মৃতি। সেই রাতেই অগ্নিসংযোগ করা হয় দুই শীর্ষ সংবাদপত্র ভবনে। পরদিন আক্রান্ত উদীচী। এই সহিংস ঘটনাবলির কদিন আগেই অপদস্থ হয়েছেন বাউলশিল্পীরা। স্মরণে জেগে ওঠে এই বটমূলে ২০০১ সালের ভয়াবহ অঘটন। গোয়ালন্দে মৃত্যু নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে উল্লাস ও উন্মাদনা করে লাশ সহ তার আস্তানা পুড়িয়ে দেয় উৎসুক তৌহিদী জনতা।….এগুলোর সাক্ষীতো এই দেশের মানুষ। অত্যন্ত বিমর্ষ চিত্রে এই সংবাদদাতাকে কথাগুলো বললেন ছায়ানটের সভাপতি ডা: সারওয়ার আলী।
সারওয়ার আলী বলেন, যে সংগীত বাঙালির আনন্দ-বেদনা-মিলন-বিরহ-সংকটের সঙ্গী, মুক্তিযুদ্ধ থেকে সব অধিকার অর্জনের অবলম্বন, সব ধর্ম-জাতির মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে, কোনো অপশক্তি ভয় দেখিয়ে সেই সংগীত থেকে শান্তিপ্রিয় মানুষকে নিরস্ত করতে চায়। তারা আবহমান বাংলা গানকে তার সমৃদ্ধ উত্তরাধিকার থেকে শিকড় বিচ্ছিন্ন করতে উদ্যত। সমাজে বেড়েছে অসহিষ্ণুতা। বেড়েছে আপন মত প্রকাশে দলবদ্ধ নিগ্রহের শঙ্কা।
মার্কিন-ইসরায়েলি নিগ্রহে আজ পারস্য সভ্যতাও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন বলে উল্লেখ করেন ছায়ানট সভাপতি। তিনি বলেন, ‘বিশ্ববাসী আজ বিপর্যস্ত ও আতঙ্কিত। স্বদেশে আজ নতুন বছরের প্রথম প্রভাতে সবাই কামনা করে বিশ্বশান্তি। শুনতে চাই, সমাজের অভয়বাণী যেন সংবাদকর্মীরা নির্ভয়ে প্রকৃত মত প্রকাশ করতে পারেন, সবাই যেন নির্ভয়ে গাইতে পারি, যেন সংস্কৃতির সব প্রকাশ নির্বিঘ্ন হয় বাঙালি শঙ্কামুক্ত জীবন যাপন করে।’
সারওয়ার আলী বলেন, ‘এমন এক মাতৃভূমির স্বপ্ন দেখি, “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির-জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর।
অন্য বছরের মতো এবারও রমনা বটমূলে নতুন বছর বরণের এই প্রভাতি আয়োজন করে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।
বাংলা নতুন বছরের প্রথম প্রভাত। ঘড়িতে তখন সকাল ৬টা ১৫ মিনিট। পুব আকাশ রক্তিম হয়ে উঠেছে। আকাশে মেঘ থাকায় আলোটা শান্ত, আবছা। এমন পরিবেশে রাজধানীর রমনার বটমূলে বসে শতাধিক শিল্পী সম্মিলিত কণ্ঠে গাইলেন ‘জাগো আলোক-লগনে’। আর এভাবেই বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর ১৪৩৩–কে। বর্ষবরণের এ আয়োজন দেখতে ভোর থেকেই আসতে শুরু করেন দর্শনার্থীরা। সময় যত গড়াতে থাকে, বাড়তে থাকে মানুষের উপস্থিতি। একসময় মানুষে কানায় কানায় পূর্ণ হয় বটমূল প্রাঙ্গণ। বটমূল ছাড়িয়ে রমনা পার্কের অন্য জায়গাতেও বাড়তে থাকে মানুষের ভিড়। সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করতে থাকেন বাংলা নববর্ষ বরণের এই আয়োজন।
যদিও রমনার বটমুলে লোক সমাগম বাড়তে থাকে ততক্ষনে বাংলা বর্ষ বরণের মুল আয়োজন ছায়ানটের অনুষ্ঠান শেষ হয়ে যায়। দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে বাঙগালীর প্রাণে জেগে ওঠে প্রাণের উচছাস । ঢাকার বর্ষ বরণ অনুষ্ঠান উপভোগ করেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। চট্রগ্রামে উদিচী শিল্প গোষ্ঠী সংগীত পরিবেশন করে।
উল্লেখ্য যে, ২০২৪ সালের পর থেকে বাংলাদেশের মানুষের মননে মানসিকতায় সেই উচছাস আর সে ভাবে ফুটে ওঠে না। চারুকলা ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বর্ষ বরণের সেই দিনগুলো স্মৃতির পাতায় এখনও অম্লান।

Previous Post

বাংলাদেশের স্পিকারের সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Next Post

দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা

pobnews24

pobnews24

Next Post
দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

May 17, 2026
বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

May 17, 2026
ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

May 15, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট