Tuesday, May 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home কুটনৈতিক

তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর ভারত

মীর আফরোজ জামান

pobnews24 by pobnews24
April 8, 2026
in কুটনৈতিক
0
দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ ২৪ ঢাকা, ৮ এপ্রিল ২০২৬ : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী মাসের ১০ তারিখের মধ্যে এ সফর অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্য নিয়ে কাজ করছে দিল্লি। প্রধানমন্ত্রীর প্রথম সফরে তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও আলোচনা চলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্থ সুত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, ঢাকার সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর সফর স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া আতিথেয়তার মতো তারেক রহমান ও পরিবারকে বরণের প্রস্তুতি নিচ্ছে ভারত।
দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নানাভাবে তিক্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ে কঠোর সিদ্ধান্তও নেয় দুই দেশ। সেই বরফ গলিয়ে এবার ঢাকা ও দিল্লির সম্পর্ক গভীর করতে তারেক রহমানের প্রতি বন্ধুত্বের অনন্য নজির দেখাতে চায় ভারত। তাই তাদের সফরকে মর্যাদাপূর্ণ করে তুলতে চায় ভারত। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের সময়কার মতো গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে। সফরকালে ট্রাম্প তার পরিবার নিয়ে দিল্লির বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘আইটিসি মৌর্য’তে উঠেছিলেন। তারেক রহমান ও তার পরিবারেরও থাকার ব্যবস্থা হচ্ছে সেখানে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বার্তা দিতে চায় দিল্লি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নেপালে ও পরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার আলোচনা ছিলা। সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। শুরুতে চলতি মাসেই (এপ্রিল) তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি নেয় দিল্লী। কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনের কারণে সময় পেছানো হয়। ১০ মের আগে যে কোনো দিন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সাক্ষাতে প্রধানমন্ত্রীর ভারত সফর ও সফরে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আলোচনা হয়। আলোচিত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ও গঙ্গার পানিবণ্টন চুক্তির কথা শোনা গেছে।
সূত্র আরও জানায়, আলোচিত বিষয়গুলোর মধ্যে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার কোটি টাকা) সহায়তা প্যাকেজের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্তের পর্যায়ে। গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত ইতিবাচকভাবে সাড়া দিয়েছে।
এ ছাড়া বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবারের ইরি মৌসুমে সেচের পানির জন্য ডিজেলের প্রয়োজনীয়তা আরও বাড়বে। দিল্লির আমন্ত্রণের সুযোগ কাজে লাগিয়ে ভারত থেকে আরও বেশি ডিজেল আনার সুযোগ চায় বাংলাদেশ। বিষয়টি ভারতকেও জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাতের পরদিন মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক ভারত সফরে গেছেন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারত সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠকের পর তারেক রহমানের ভারত সফরের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তারেক রহমানের সফরে তার স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে তাকে বিশেষভাবে আতমন্ত্রণ জানানো হবে বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কারা ভারতে যাবেন সে তালিকাও চূড়ান্তের কাজ করছে বলে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। প্রাথমিকভাবে সফরসঙ্গী হিসেবে তালিকায় নাম রয়েছে যাদের—অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ ছাড়া কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধিও সফরসঙ্গী হতে পারেন বলে জানা গেছে।

Previous Post

বাংলাদেশের অর্থনীতি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন

Next Post

বাংলাদেশের স্পিকারের সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

pobnews24

pobnews24

Next Post
বাংলাদেশের স্পিকারের সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশের স্পিকারের সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

May 17, 2026
বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

May 17, 2026
ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

May 15, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট