Sunday, July 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জীবনধারা

আনুশকার ত্বক ডিটক্স করার গোপন উপায়

pobnews24 by pobnews24
January 30, 2021
in বিনোদন
0
আনুশকার ত্বক ডিটক্স করার গোপন উপায়
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

উজ্জ্বল সতেজ ত্বক সবাই মনে মনে চান। কিন্তু কীভাবে ত্বককে ঝলমলে রাখা যায়, তার উপায় হয়তো অনেকেরই জানা নেই। এক একজন বলিউড রূপসী একেক রকমভাবে ত্বকের যত্ন নেন। বলিউড অভিনেত্রী তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাও নানাভাবে নিজের ত্বকের যত্নআত্তি করেন। তবে তিনি ত্বক পরিচর্যার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেন ডিটক্সিংয়ে।

ত্বকে চমক ও সজীবতা আনতে এটা করা প্রয়োজন বলে মনে করেন আনুশকা। বাসার বাইরে বা বাসাতে থাকলেও আমাদের ত্বক, মুখমণ্ডলে ধুলার আস্তরণ পড়ে, আর তা সাফ করা অত্যন্ত জরুরি। আনুশকা নানা উপায়ে ত্বক ডিটক্স করে থাকেন। এবার এই বলিউড তারকার কাছ থেকে চটপট জেনে নেওয়া যাক ত্বক ডিটক্স করার কিছু সহজ ঘরোয়া টিপস।

ডিটক্স স্নান

অতিরিক্ত চিন্তার কারণে ত্বক সজীবতা হারায়। আবার দূষণের কারণেও ত্বকে ধুলাময়লা জমা হয়। এর জন্য দরকার সুন্দর স্নান। স্নানের মাধ্যমে ত্বকের সজীবতা ফিরিয়ে আনা যায়। হালকা গরম পানিতে এপসম লবণ বা অন্য কোনো স্নানের লবণ আর এসেনশিয়াল তেল মেশান। এবার এই পানিতে স্নান সেরে ফেলুন। দেখবেন কী রকম ঝরঝরে লাগছে।

ডিটক্স পানি

আনুশকার মতে, ত্বকে ঔজ্জ্বল্য আনতে প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত। এর মাধ্যমে শরীরে জমা বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। আর মুখমণ্ডলে স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে। ডিটক্স পানি শরীর তথা ত্বকের জন্য অত্যন্ত ভালো। আনুশকা নিয়মিত ডিটক্স পানি খান। ঘরোয়া উপায়ে এই পানি বানানো যায়। এক গ্লাস পানিতে লেবুর রস আর শসার কিছু টুকরা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এবার সকালবেলায় খালি পেটে এই পানিটা খেয়ে ফেলতে হবে।

ডিটক্স ডায়েট

ধুলাময়লা, বিষাক্ত পদার্থ শুধু শরীরের বাইরে নয়, শরীরের ভেতরেও জমা হয়। আর শরীর থেকে এদের বিদায় করলে ত্বকে প্রাণ আসে। ত্বক ঝলমল করে। তাই ডায়েটে কিছু বিষয় মেনে চলতে হবে। রিফাইন্ড চিনি, ভাজাভুজি খাবার, আর প্যাকেট খাদ্যদ্রব্য থেকে দূরে থাকতে হবে।

নিমের প্যাক

ঘরোয়া ফেসপ্যাক আনুশকা হামেশাই ব্যবহার করেন। তাঁর উজ্জ্বল, সজীব ত্বকের এটাই আসল রহস্য। একটা বাটিতে এক চামচ নিম পাতার পাউডার, এক চামচ বেসন, গোলাপজল, আর দই মিশিয়ে একটা ফেস প্যাক বানান। এই মিশ্রণটি ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক চকচক করছে।

আনুশকা ত্বকের গ্ল্যামার বজায় রাখতে আর একধরনের ফেসপ্যাক ব্যবহার করেন। অ্যাভাকাডোর শাঁস, লেবুর রসের সঙ্গে আধা চামচ নারিকেল তেল মেশাতে হবে। এই মিশ্রণ সারা মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ত্বক ডিটক্স করার জন্য এটা অত্যন্ত ভালো এক উপায়।

ত্বককে ডিটক্স করার আরও একটা সহজ উপায় বাতলেছেন আনুশকা। কোকো পাউডার, কফি, মধু আর দই একসঙ্গে মিশিয়ে ফেলুন। এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পর মুখ ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনি ফল পাবেন।

The Review

Source: Prothom Alo
Tags: International newsNational news
Previous Post

মন বেঁধে রাখার ১০ উপায়

Next Post

বিজয়ের মাসে সারার আয়োজন

pobnews24

pobnews24

Next Post
বিজয়ের মাসে সারার আয়োজন

বিজয়ের মাসে সারার আয়োজন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026
বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

July 12, 2026
বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

July 11, 2026
বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

July 10, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট