Tuesday, May 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home কুটনৈতিক

রণতরী জেরাল্ড ফোর্ডে নাবিকরাই আগুন দিয়েছে? তদন্তে মার্কিন নৌবাহিনী

আগুন নেভাতে ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে, ৬০০-রও বেশি ক্রু সদস্যকে বিছানা হারাতে হয়েছে, প্রায় ১১ মাস টানা সমুদ্রে থাকার পর বিমানবাহী রণতরীটিকে খোঁড়াতে খোঁড়াতে গ্রিসের পথ ধরতে হয়েছে।

pobnews24 by pobnews24
March 19, 2026
in কুটনৈতিক
0
রণতরী জেরাল্ড ফোর্ডে নাবিকরাই আগুন দিয়েছে? তদন্তে মার্কিন নৌবাহিনী
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪, ডেস্ক রিপোর্ট, মার্চ ১৯, ২০২৬ : জেরাল্ড আর ফোর্ডে থাকা নাবিকরাই ইচ্ছাকৃতভাবে মার্কিন বিমানবাহী রণতরীটিতে আগুন দিয়েছিল কিনা তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তে নেমেছে মার্কিন নৌবাহিনী।

গত বৃহস্পতিবার লাগা এ আগুন নেভাতে ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে, ৬০০-রও বেশি ক্রু সদস্যকে বিছানা হারাতে হয়েছে, প্রায় ১১ মাস টানা সমুদ্রে থাকার পর বিমানবাহী রণতরীটিকে খোঁড়াতে খোঁড়াতে গ্রিসের পথ ধরতে হয়েছে, বলছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

ইরানের বিরুদ্ধে চলমান ‘মহাতাণ্ডব অভিযানে’ সহায়তা লোহিত সাগরে থাকা অবস্থায় জাহাজের প্রধান লন্ড্রি কক্ষে লাগা আগুনে প্রথমে দুই নাবিক আহত হওয়ার কথা জানানো হয়, পরে তৃতীয় আরেকজনকে উন্নত সেবার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

আগুনটি ‘সংঘাত-সংশ্লিষ্ট নয় এবং নিয়ন্ত্রণে এসেছে’ বলে পরে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে কী কারণে আগুন লেগেছে তা জানায়নি তারা; তদন্তকারীরা এখন ওই ফাঁক পূরণে কাজে নেমেছেন।

১১ মাস ধরে সমুদ্রে

নিয়ম অনুযায়ী গত বছরের মাঝামাঝি সময়ে মার্কিন বাহিনীর ইউরোপিয়ান কমান্ডের অধীনে মোতায়েন হয় জেরাল্ড ফোর্ড। কিন্তু অক্টোবরে হুট করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রণতরীটিকে ক্যারিবিয়ান অঞ্চলে যেতে নির্দেশ দেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযানে সহায়তা করতে।
ওই অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ক্রুদের জানানো হয়, মার্চের শুরুর দিকেই তারা বাড়ি ফিরতে পারতে পারবেন। কিন্তু এর ১২ ঘণ্টার মধ্যেই নির্দেশ বদলে যায়। রণতরীটিকে এবার পাঠানো হয় ভূমধ্যসাগরে, পরে লোহিত সাগরে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সহায়তা দিতে।

তাদের মোতায়েনকাল ১১ মাসে পৌঁছাতে পারে বলে সেনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিকে বলেছিলেন ভাইস চিফ অব নেভাল অপারেশনস অ্যাডমিরাল জেমস কিলবি; ভিয়েতনাম যুদ্ধের পর আর কোনো রণতরীকে এতটা দীর্ঘ সময় সমুদ্রে কাটাতে হয়নি।

ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সবচেয়ে বেশি সময় সমুদ্রে মোতায়েন থাকার রেকর্ড আপাতত ইউএসএস আব্রাহাম লিংকনের, ২৯৪ দিন। ১২ মার্চ আগুন লাগার দিন ফোর্ডের মোতায়েনকাল চলছিল ২৬২ দিন; মে-র শুরু পর্যন্ত থাকলে এটি ৩৩০ দিনের কাছাকাছি পৌঁছে যেত, প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারত যুদ্ধকালীন টনকিন উপসাগরে মোতায়েন থাকা রণতরীর রেকর্ডের সঙ্গে।
তবে প্রস্তুতিবিহীন এ দীর্ঘ সময় যে বেশ ক্ষতিকর, জানুয়ারিতেই সারফেস নেভি অ্যাসোসিয়েশনের বার্ষিক সিম্পোজিয়ামে সতর্ক করেছিলেন নেভাল অপারেশনসের প্রধান অ্যাডমিরাল ডেরিল কডলে।

“মেয়াদ বাড়ানোর ভক্ত নই আমি। প্রথমত, আমি নাবিক-প্রথম সিএনও (নেভাল অপারেশনস প্রধান)। ৭ মাসের মোতায়েনে যাওয়ার আগে লোকজন কিছু নিশ্চয়তা চায়। ওই সময়সীমা পেরিয়ে গেলে তা জীবনযাত্রায় ছন্দপতন ঘটায়। কোথাও শেষকৃত্য, কোথাও বিয়ের পরিকল্পনা, বাচ্চা নেওয়া সবখানেই ব্যাঘাত ঘটে,” সাংবাদিকদের এমনটাই বলেছিলেন তিনি।
তবে এসব আপত্তি ধোপে টেকেনি।

দীর্ঘকাল সমুদ্রে অবস্থান যে নাবিকদের মনস্তত্ত্বেও বিরাট প্রভাব ফেলে তা স্বীকার করে নিচ্ছেন মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ টুয়েলভের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল পল লানজিলোতাও।

“ক্লান্তি জমতে থাকে এবং বাড়ি থেকে দূরে থাকার ভার নাবিকদের উপর চাপ সৃষ্টি করে। নেতা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সহায়তা নিশ্চিত করা—যেন জাহাজে থাকা অবস্থায় তারা সব ধরনের সেবা পান, স্পষ্ট যোগাযোগ, নিয়মিত আলোচনা করা,” ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে এমনটাই বলেছিলেন লানজিলোতা।

আগুন লাগার খবর পাওয়ার পর জেরাল্ড ফোর্ডে থাকা এক নাবিকের অভিভাবক ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) বলেছিলেন, “তারা ক্লান্ত। আগুন অবশ্যই তাদের মনোবলে প্রভাব ফেলেছে।

আগে থেকেই চাপে থাকা রণতরী

নাশকতার তদন্ত হাওয়া থেকে শুরু হয়নি। মাসের পর মাস ধরে জেরাল্ড ফোর্ড যুদ্ধজাহাজটিতে কিছু জটিল প্রযুক্তিগত ও মানবিক চাপের লক্ষণ দেখা যাচ্ছিল, যা এখন আগুনের তদন্তের প্রেক্ষাপটের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়েছে।

সবচেয়ে বেশি যে সমস্যার কথা জানা যাচ্ছে, সেটি হল জাহাজটির পয়ঃনিষ্কাশন (ভিসিএইচটিএস) ব্যবস্থার ত্রুটি। ২০২০ সালেই জেনারেল অ্যাকাউন্টেবিলিটি অফিস এই ব্যবস্থাটিকে আকারে ছোট এবং নকশায় ত্রুটিপূর্ণ আখ্যা দিয়েছিল। সর্বশেষ মোতায়েনের পর থেকে এই ব্যবস্থাটি মেরামতের অনুরোধ জানিয়ে গড়ে প্রতিদিন একটি করে অভিযোগ জমা পড়েছে, বলছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
জেরাল্ড ফোর্ড ২০২৩ সাল থেকে ৪২ বার বাইরের সহায়তা চেয়েছে, যার মধ্যে ৩২ বারই সাহায্য চাওয়া হয়েছে ২০২৫ সালে। এনপিআর-এর দেখা একটি অভ্যন্তরীণ ইমেইলে চারদিনের মধ্যে ২০৫ বার এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিকল হওয়ার তথ্য পাওয়া গেছে। এর সরু পাইপগুলোতে টি-শার্ট ও চার ফুট লম্বা দড়ির টুকরোর মতো জিনিস আটকে থাকতে দেখা গেছে।

এনপিআর-এর ১৭ মার্চের প্রতিবেদনে সম্প্রতি অবসরে যাওয়া নৌবাহিনীর ক্যাপ্টেন ও মানবীয় বিষয়ক প্রকৌশলী জন কর্ডলের বক্তব্য তুলে দেওয়া হয়। তিনি সমুদ্রে থাকা নাবিকদের ক্লান্তি নিয়ে গবেষণা করেছেন। কর্ডলে ২০২৫ সালে লোহিত সাগরে মোতায়েন হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে এবারের আগুনের ঘটনার তুলনা টেনেছেন। সেবার হ্যারি এস ট্রুম্যান সাগরে একটি এফ/এ-১৮ যুদ্ধবিমান হারিয়েছিল।
“কাজ করতে পারার মনোভাব আর শুধু কাজটা সেরে ফেলার মনোভাবের মধ্যে ফারাক রয়েছে। ক্লান্ত নাবিকরা প্রায়ই ফাঁকি দেওয়ার চেষ্টা করে,” বলেছেন তিনি।

যদি জেরাল্ড ফোর্ডে আগুন নাশকতার কারণে হয়েছে বলে তদন্তকারীরা নিশ্চিত হন, তাহলে তা ২০২০ সালে জুলাইয়ে স্যান ডিয়েগো পোতাশ্রয়ে ওয়াসপ-শ্রেণির উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস বনহোমি রিচার্ডে আগুন লাগার ঘটনাকে মনে করিয়ে দেবে। ওই ঘটনায় ৬৩ নাবিক আহত হয়েছিলেন, জাহাজটি পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করতে হয়।

তদন্তে বেরিয়ে আসে, আগুন নিয়ন্ত্রণে আনতে পর্যান্ত প্রস্তুতি ও প্রশিক্ষণে ঘাটতির বিষয়টিও। প্রশিক্ষণার্থী নাবিক রায়ান মেজের বিরুদ্ধে অগ্নিসংযোগের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

Previous Post

আরএসএসের উপর নিষেধাজ্ঞা চাপানোর সুপারিশ মার্কিন কমিশনের, কড়া জবাব ভারতের

Next Post

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

pobnews24

pobnews24

Next Post
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

May 17, 2026
বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

May 17, 2026
ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

May 15, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট