Tuesday, May 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জ্বালানি ও খনিজ

এশীয় ক্রেতাদের প্রতিযোগিতা হরমুজ সংকটে, উদ্বেগে বাংলাদেশ

মীর আফরোজ জামান

pobnews24 by pobnews24
March 3, 2026
in জ্বালানি ও খনিজ
0
এশীয় ক্রেতাদের প্রতিযোগিতা হরমুজ সংকটে, উদ্বেগে বাংলাদেশ
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪ ঢাকা ৩ মার্চ ২০২৫ : হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখন বন্ধের উপক্রম ইরানের হুমকিতে । এই ঘটনা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। পারস্য উপসাগরের সঙ্গে সংযোগকারী এই পথ দিয়েই গত বছর বাংলাদেশের অর্ধেকের বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি হয়েছে।
কেপলার ইনসাইট ও উড ম্যাককেঞ্জির তথ্যমতে, গত বছর বাংলাদেশ ৫০ ভাগের বেশি এলএনজি সংগ্রহ করেছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে। ২০২৫ সালে বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৩৬ লাখ টন এলএনজি আমদানি করে, যার প্রধান উৎস ছিল কাতার।
মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান গ্যাস উৎপাদনকারী অঞ্চল। পাইপলাইনের বদলে বিশেষায়িত জাহাজে করে এখান থেকে গ্যাস আসে। ফলে বাংলাদেশের মতো অনেক দেশের জন্যই হরমুজ প্রণালি অপরিহার্য।
ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) প্রতিবেদনে বলা হয়েছে, কাতার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ আসে কাতার থেকে। শেল এলএনজি আউটলুক ২০২৫ অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক প্রাকৃতিক গ্যাসের চাহিদার প্রায় ১৩ শতাংশ এলএনজি দিয়ে মেটানো হয়েছে।
কেপলার ইনসাইটের তথ্যে দেখা যায়, কাতার থেকে এলএনজি আমদানিতে চীন ও ভারত শীর্ষে থাকলেও এশীয় ক্রেতাদের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানও তালিকার ওপরের দিকে রয়েছে।
২০২৫ সালে পাকিস্তান তার এলএনজি চাহিদার ৯৯ শতাংশই কাতার ও ইউএই থেকে পূরণ করেছে। আর ভারত ও বাংলাদেশ তাদের চাহিদার অর্ধেকের বেশি এই দুই দেশ থেকে আমদানি করেছে।
আরব উপদ্বীপের আরেক বড় উৎপাদনকারী দেশ ওমান হরমুজ প্রণালির বাইরে থেকে এলএনজি রপ্তানি করে। ফলে উপসাগরীয় অঞ্চল বন্ধ হয়ে গেলেও ওমান থেকে সরবরাহ অব্যাহত থাকতে পারে। তবে কাতারের বিশাল উৎপাদনের তুলনায় ওমানের উৎপাদন নগণ্য। তাই বাংলাদেশের জ্বালানি আমদানির জন্য হরমুজ প্রণালিই এককভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ।
২০২২ সাল পর্যন্ত রাশিয়া ছিল বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর তাদের বিক্রি কমে যায়। এখন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক, এরপরই রয়েছে কাতার ও অস্ট্রেলিয়া।
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্ববাজারে ১৫ শতাংশ এলএনজি সরবরাহ কমে যাবে। এমন পরিস্থিতিতে এশীয় ক্রেতাদের যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আমদানির জন্য তীব্র প্রতিযোগিতায় নামতে হবে।
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য এলএনজি অপরিহার্য। ফলে হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বিঘ্নিত হলে বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক এলএনজি প্ল্যান্টগুলো ইতিমধ্যে পূর্ণ সক্ষমতায় চলছে, তাই স্বল্প মেয়াদে বিকল্প সরবরাহের সুযোগ খুবই কম। যুক্তরাষ্ট্রে গোল্ডেন পাস নামের বিশাল এলএনজি প্ল্যান্টটি এ বছর চালুর কথা থাকলেও পূর্ণ উৎপাদনে যেতে সময় লাগবে ।

Previous Post

ভারতের প্রধানমন্ত্রী মোদী সৌদি যুবরাজ, বাহরাইনের রাজার সাথে কথা বলেছেন, হামলার নিন্দা জানিয়েছেন

Next Post

বাংলাদেশের কাছে কী প্রত্যাশা ইরানের, সংবাদ সম্মেলনে জানালেন রাষ্ট্রদূত

pobnews24

pobnews24

Next Post
বাংলাদেশের কাছে কী প্রত্যাশা ইরানের, সংবাদ সম্মেলনে জানালেন রাষ্ট্রদূত

বাংলাদেশের কাছে কী প্রত্যাশা ইরানের, সংবাদ সম্মেলনে জানালেন রাষ্ট্রদূত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

May 17, 2026
বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

May 17, 2026
ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

May 15, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট