Monday, October 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জ্বালানি ও বিদ্যুৎ

কয়লা আনতে রেল সংকট, কমল আদানির বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশে

দিনে ৯০০, সন্ধ্যার পিকে ১,১০০ মেগাওয়াট; ১,৬০০ মেগাওয়াটের চুক্তিবদ্ধ সরবরাহ ব্যাহত

pobnews24 by pobnews24
September 2, 2026
in জ্বালানি ও বিদ্যুৎ
0
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

মীর আফরোজ জামান, পোবনিউজ২৪, ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ : ভারতের রেলপথে কয়লা পরিবহনে তীব্র সংকটের জেরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্র। প্রয়োজনের তুলনায় কম কয়লা পৌঁছানোয় কেন্দ্রটির উৎপাদন সাময়িকভাবে সমন্বয় করতে হচ্ছে। ফলে চুক্তি অনুযায়ী ১,৬০০ মেগাওয়াটের বদলে বর্তমানে দিনে প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় ১,১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ।
বুধবার কম বিদ্যুৎ সরবরাহের কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার।
প্রতিষ্ঠানটি বলেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় রেলের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে। শিগগিরই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছে তারা।
আদানির বিবৃতিতে বলা হয়, রেলপথে তীব্র যানজট এবং পরিবহন নেটওয়ার্কে একাধিক বিধিনিষেধের কারণে গড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা বহনকারী রেকের চলাচল ব্যাহত হচ্ছে। এতে কেন্দ্রটিতে স্বাভাবিকের চেয়ে কম কয়লা পৌঁছাচ্ছে। ফলে সাময়িকভাবে উৎপাদন ব্যবস্থাপনা করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে দিনের অপেক্ষাকৃত কম চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহ কমানো হচ্ছে। তবে সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা বাড়ার সময়ে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ও সরবরাহ সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আদানি পাওয়ার আরও জানিয়েছে, এ বিষয়ে পিডিবিকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে গড্ডা কেন্দ্রে স্বাভাবিক হারে কয়লা সরবরাহ দ্রুত নিশ্চিত করতে ভারতীয় রেলের সঙ্গে কাজ চলছে। কয়লা পরিবহন বাড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বিদ্যুৎ সরবরাহে এর প্রভাব যতটা সম্ভব কম রাখা যায়।
শুধু আদানি পাওয়ারের গড্ডা কেন্দ্র নয়, অতিবৃষ্টির কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও কম কয়লা মজুতের সমস্যায় পড়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লা সরবরাহের সংকটকে শিল্পব্যাপী সমস্যা হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতেও এর প্রভাব রয়েছে। পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের একটি করে ইউনিট বর্তমানে বন্ধ বা সীমিত সক্ষমতায় চলছে। ফলে দেশে বিদ্যুৎ উৎপাদনেও চাপ তৈরি হয়েছে।
এদিকে সেপ্টেম্বর মাসে ভারতের বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ফলে কয়লা পরিবহনের পরিস্থিতিও শিগগির স্বাভাবিক হওয়ার আশা করছে আদানি পাওয়ার। প্রতিষ্ঠানটির ভাষ্য, কয়লা সরবরাহ স্বাভাবিক হলে গড্ডা কেন্দ্রের উৎপাদন ও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক পর্যায়ে ফিরবে।
চুক্তি অনুযায়ী গড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। তবে সাম্প্রতিক সময়ে দিনে প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে বুধবার জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এর মধ্যেই আদানি পাওয়ারের পক্ষ থেকে কম সরবরাহের কারণ হিসেবে কয়লা পরিবহন সংকটের বিষয়টি জানানো হলো।

Previous Post

ভারত-বাংলাদেশ বাংলাবান্ধা সীমান্তে মার্কিন রাষ্ট্রদূত,  ঘুরে দেখলেন স্থলবন্দর ও জিরো পয়েন্ট

Next Post

দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই বাংলাদেশ-ভারত ট্রেন চালু

pobnews24

pobnews24

Next Post
দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই বাংলাদেশ-ভারত ট্রেন চালু

দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই বাংলাদেশ-ভারত ট্রেন চালু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাণিজ্য সংবাদ
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশেষ ফিচার
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • রেলওয়ে
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউলসম্রাট লালন শাহের দর্শনে শুরু হয়েছে তিন দিনের ‘পাগলের মেলা’

কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউলসম্রাট লালন শাহের দর্শনে শুরু হয়েছে তিন দিনের ‘পাগলের মেলা’

October 18, 2026
শুক্রবার শুরু হচেছ দুর্গোৎসব, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন

শুক্রবার শুরু হচেছ দুর্গোৎসব, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন

October 15, 2026
রংপুরে দৃষ্টিশক্তি মানুষের জীবনে আলো ফেরাচেছ সৌদি আরবের ‘নূর আল-সৌদিয়া’ 

রংপুরে দৃষ্টিশক্তি মানুষের জীবনে আলো ফেরাচেছ সৌদি আরবের ‘নূর আল-সৌদিয়া’ 

October 14, 2026
জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একাংশের হেনস্থার শিকার মহম্মদ ইউনূস

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একাংশের হেনস্থার শিকার মহম্মদ ইউনূস

October 13, 2026
সাময়িক ঝড়ে মুছে যাবে না বাংলাদেশ-ভারত বন্ধন : এম জে আকবর

সাময়িক ঝড়ে মুছে যাবে না বাংলাদেশ-ভারত বন্ধন : এম জে আকবর

October 4, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাণিজ্য সংবাদ
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশেষ ফিচার
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • রেলওয়ে
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউলসম্রাট লালন শাহের দর্শনে শুরু হয়েছে তিন দিনের ‘পাগলের মেলা’

কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউলসম্রাট লালন শাহের দর্শনে শুরু হয়েছে তিন দিনের ‘পাগলের মেলা’

October 18, 2026
শুক্রবার শুরু হচেছ দুর্গোৎসব, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন

শুক্রবার শুরু হচেছ দুর্গোৎসব, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন

October 15, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট