Sunday, July 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home বিজ্ঞান ও প্রযুক্তি

ক্যামেরা ছাড়াই যে আইফোনের দাম ৪ লাখ টাকা

pobnews24 by pobnews24
December 8, 2020
in বিজ্ঞান ও প্রযুক্তি
0
ক্যামেরা ছাড়াই যে আইফোনের দাম ৪ লাখ টাকা
0
SHARES
680
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

সচরাচর ক্যামেরা দেখিয়েই নতুন আইফোন বিক্রির চেষ্টা করে অ্যাপল। তবে এক রুশ প্রতিষ্ঠান হেঁটেছে উল্টো পথে। যাঁরা আইফোনে ক্যামেরা চান না, তাঁদের জন্য নকশা বদলে দুটি মডেলে আইফোন বিক্রি শুরু করেছে ক্যাভিয়ার নামের প্রতিষ্ঠানটি।

ক্যাভিয়ারের নকশায় তৈরি আইফোন ১২ প্রো এবং ১২ প্রো ম্যাক্স মডেল দুটির পেছন থেকে ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে। আর বন্ধ করে দেওয়া হয়েছে সামনের সেলফি ক্যামেরা। স্মার্টফোন দুটির নাম তারা বলছে, আইফোন ১২ প্রো স্টেলথ এবং ১২ প্রো স্টেলথ গোল্ড। আইফোন ১২ প্রো ম্যাক্সের বেলাতেও তা প্রযোজ্য। ক্যাভিয়ারের ভাষ্য, আইফোনগুলো তাঁদের জন্য, যাঁরা যেকোনো পরিস্থিতিতে নিরাপদ থাকতে চান। অর্থাৎ ক্যামেরায় গোপন কোনো ছবি যেন না উঠে যায়, সেটাই ক্যাভিয়ারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে। মজার কিংবা দুঃখের ব্যাপার হলো, এতে দাম কমেনি তো বটেই, বরং বেড়েছে প্রায় পাঁচ গুণ।

অ্যাপলের ওয়েবসাইটে ১২৮ গিগাবাইট স্টোরেজের আইফোন ১২ প্রোর দাম ৯৯৯ ডলার। অথচ একই ধারণক্ষমতার আইফোন ১২ প্রো স্টেলথের দাম পড়বে ৪ হাজার ৯৯০ ডলার। আর আইফোন ১২ প্রো ম্যাক্স স্টেলথের দাম ধরা হয়েছে ৫ হাজার ৫৩০ ডলার। দুটি মডেলেই টাইটানিয়ামের কালো শক্তপোক্ত কেস থাকছে। চাইলে পাশে বা পেছনে কোনো লেখা খোদাই করে নেওয়ার সুযোগও আছে।

আর যাঁরা ক্যামেরাবিহীন আইফোনে আরও অর্থ ঢালতে চান, তাঁদের জন্যও ব্যবস্থা রেখেছে ক্যাভিয়ার। টাইটানিয়ামের কেসের ওপরে সোনার আবরণ থাকবে তাতে। আর মডেলের নামের সঙ্গে যুক্ত হবে ‘গোল্ড’। আইফোন ১২ প্রো স্টেলথ গোল্ডের দাম শুরু হয়েছে ৫ হাজার ৫২০ ডলার থেকে। আর ১২ প্রো ম্যাক্স স্টেলথ গোল্ড কিনতে চাইলে পড়বে ৬ হাজার ৬০ ডলার।

দাম শুনে হতাশ হওয়ার কিছু নেই। শিপিং চার্জ অর্থাৎ পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো খরচ তারা নিচ্ছে না (কেউ দয়া করে তেড়ে আসবেন না)। আর আইফোনে নিজের চেহারা দেখিয়ে আনলক করার সুবিধা অর্থাৎ ফেস আইডি ঠিকঠাক কাজ করবে। কারণ সামনের ক্যামেরা বন্ধ করা হলেও ট্রু-ডেপথ সেন্সর সচল থাকবে।

এত কিছুর পরও ক্যাভিয়ারের আইফোনগুলো কিনতে চাইলে জানিয়ে রাখি, প্রতিটি মডেলের কেবল ৯৯টি করে আইফোন বানাচ্ছে তারা।

সূত্র: জিএসএমঅ্যারেনা ও পিসিম্যাগ

The Review

Source: Prothom Alo
Tags: International newsTechnology
Previous Post

সেফটিপিন: ১৭১ বছরের ফ্যাশনে

Next Post

মন বেঁধে রাখার ১০ উপায়

pobnews24

pobnews24

Next Post
মন বেঁধে রাখার ১০ উপায়

মন বেঁধে রাখার ১০ উপায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026
বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

July 12, 2026
বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

July 11, 2026
বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

July 10, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট