Monday, June 29, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home সার্ক

দক্ষিণ এশিয়ায় সার্কের ভিত্তি মজবুত হচেছ : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বিশেষ প্রতিবেদক

pobnews24 by pobnews24
April 19, 2026
in সার্ক
0
দক্ষিণ এশিয়ায় সার্কের ভিত্তি মজবুত হচেছ : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪, ডেস্ক রিপোর্ট ঢাকা ১৯ এপ্রিল : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সার্ক পুনরুজ্জীবন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বৈশ্বিক ও আঞ্চলিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশ শান্তি ও সমন্বয় প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনৈতিক ফোরামের ফাঁকে ‘টিআরটি ওয়ার্ল্ড’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর স্থিতিশীল শাসনব্যবস্থা ও অগ্রসর পররাষ্ট্রনীতির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।

তিনি এটিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন ও শক্তিশালী জনসমর্থনের মাধ্যমে এটি সম্পন্ন হয়েছে, যা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে এবং সক্রিয় সংসদ, নাগরিক সমাজ ও স্বাধীন গণমাধ্যমের মাধ্যমে নীতিনির্ধারণে প্রাণবন্ত বিতর্কের সুযোগ সৃষ্টি করেছে।

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সমন্বয়ের নিম্নমাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ মানুষের আবাস হলেও এ অঞ্চলের অভ্যন্তরীণ বাণিজ্যের পরিমাণ মাত্র প্রায় ৫ শতাংশ।

আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, ‘সংলাপ ও কূটনীতির মাধ্যমে আমরা প্রতিবন্ধকতা অতিক্রম করে এ অঞ্চলের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারি।’

বৈশ্বিক শান্তির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের দৃষ্টিভঙ্গি শুরু হয় অভ্যন্তরীণ স্থিতিশীলতা দিয়ে, এরপর আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটের মতো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে তা এগিয়ে নেয়া হয়।

তিনি জানান, এ সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে ঢাকা সংশ্লিষ্ট সব পক্ষের সাথে যোগাযোগ বজায় রেখেছে।

পররাষ্ট্রমন্ত্রী জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশী শান্তিরক্ষীরা দায়িত্বের বাইরে গিয়েও কমিউনিটি পুনর্গঠনে ভূমিকা রাখছেন।

তিনি বলেন, ‘তারা সড়ক, বিদ্যালয় নির্মাণ এবং স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করে টেকসই শান্তির ভিত্তি গড়ে তুলতে সহায়তা করছেন।’

বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের প্রসঙ্গে তিনি এ সম্পর্ককে ‘ব্যতিক্রমী ও বিশেষ’ হিসেবে উল্লেখ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা ও অন্যান্য খাতে সহযোগিতা আরো সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

তিনি প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বের ওপরও জোর দিয়ে বলেন, প্রবাসীরা রেমিট্যান্স, দক্ষতা ও বৈশ্বিক সম্পৃক্ততার মাধ্যমে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের সাথে সম্পর্ক জোরদার এবং জাতীয় অগ্রগতিতে তাদের আরো সম্পৃক্ততা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Previous Post

বাংলাদেশে নতুন হাই কমিশনার হচেছন টিএমসির সাবেক সাংসদ সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী

Next Post

বাংলাদেশের ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী হত্যার দায়ে ৭ জনের মৃত্যুদন্ড

pobnews24

pobnews24

Next Post
বাংলাদেশের ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী হত্যার দায়ে ৭ জনের মৃত্যুদন্ড

বাংলাদেশের ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী হত্যার দায়ে ৭ জনের মৃত্যুদন্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

ভারত-বাংলাদেশ পুশব্যাক বিতর্ক কতজনকে ঠেকিয়েছে বিজিবি? কতজনকে গ্রহণ করেছে বাংলাদেশ?

June 24, 2026
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের ওপর জামায়াতে ইসলামির হামলা, নিন্দা অব্যাহত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের ওপর জামায়াতে ইসলামির হামলা, নিন্দা অব্যাহত

June 23, 2026
স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় : দিনেশ ত্রিবেদী প্রসঙ্গে বাংলাদেশের সংসদে জিএম সিরাজ

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় : দিনেশ ত্রিবেদী প্রসঙ্গে বাংলাদেশের সংসদে জিএম সিরাজ

June 22, 2026
ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নজীরবিহীন নিরাপত্তা 

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নজীরবিহীন নিরাপত্তা 

June 22, 2026
ঢাকায় উদ্‌যাপন হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬

ঢাকায় উদ্‌যাপন হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬

June 21, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

ভারত-বাংলাদেশ পুশব্যাক বিতর্ক কতজনকে ঠেকিয়েছে বিজিবি? কতজনকে গ্রহণ করেছে বাংলাদেশ?

June 24, 2026
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের ওপর জামায়াতে ইসলামির হামলা, নিন্দা অব্যাহত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের ওপর জামায়াতে ইসলামির হামলা, নিন্দা অব্যাহত

June 23, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট