Monday, June 8, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home স্বাস্থ্য

‘প্রথম দেশ’ হিসেবে যুক্তরাজ্যে টিকাদান শুরু আজ

pobnews24 by pobnews24
December 8, 2020
in স্বাস্থ্য
0
‘প্রথম দেশ’ হিসেবে যুক্তরাজ্যে টিকাদান শুরু আজ
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

অগ্রাধিকার ভিত্তিতে দেশটিতে এই টিকা পাওয়ার ক্ষেত্রে প্রথম সারিতে আছেন স্বাস্থ্য কর্মীরা। এ ছাড়া ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ ও কেয়ার হোমের কর্মীরাও এ টিকা পাবেন। স্বাস্থ্য বিভাগের কর্মীরা মঙ্গলবার সকাল থেকে টিকাদান শুরু করবেন।

যুক্তরাজ্যের নাগরিকদের জন্য মঙ্গলবারের সকালটি অন্যরকম হতে যাচ্ছে। নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, এদিন সারা বিশ্বের চোখও থাকবে যুক্তরাজ্যের দিকে। কারণ, প্রথম দেশ হিসেবে এদিন ‘ফাইজার’ ও ‘বায়োএনটেক’ উদ্ভাবিত করোনাভাইরাস টিকার প্রয়োগ শুরু করবে দেশটি।

অগ্রাধিকার ভিত্তিতে দেশটিতে এই টিকা পাওয়ার ক্ষেত্রে প্রথম সারিতে আছেন স্বাস্থ্য কর্মীরা। যাদের সম্মুখসারির যোদ্ধা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ ও কেয়ার হোমের কর্মীরাও এ টিকা পাবেন। কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা মঙ্গলবার সকাল থেকে টিকাদান শুরু করবেন। বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, প্রথম ধাপে প্রায় চার লাখ মানুষকে এ টিকা দেওয়া হবে। এ জন্য দেশটির সরকার চার কোটি টিকার অর্ডার করেছে।

ইংল্যান্ডে এ টিকাদান কর্মসূচি পরিচালনার কেন্দ্র হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্বাচন করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের কিছু হাসপাতালেও মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান নির্বাহী সিমন স্টিভেনস এই কার্যক্রমকে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের গ্রহণযোগ্য সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন। আর টিকা প্রয়োগের প্রথম দিনটিকে ‘ভি-ডে’ হিসেবে আখ্যা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিবিসি বলেছে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের অসুস্থতার মাত্রা ও বয়স অনুযায়ী নয়টি দলে ভাগ করা হয়েছে। এর মধ্যে আছে বাসাবাড়িতে রোগীদের সেবায় নিয়োজিত কেয়ার হোমের কর্মী, ৮০ বছরের বেশি বয়সী সব প্রবীণ নাগরিক এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ কর্মী। বাকি সাতটি দলে আছেন ষোলো থেকে পঁচাত্তরের বেশি বয়সী নাগরিকেরা।

গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক এর যৌথভাবে উদ্ভাবিত করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। যা আজ থেকে প্রয়োগ হতে যাচ্ছে। ফাইজার ও বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।

যুক্তরাজ্য অনুমোদন দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামী ১১ ডিসেম্বর এ টিকা প্রয়োগের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। জার্মানিতেও এ মাসে প্রয়োগের কথা। এ ছাড়া আগামী বছরের জানুয়ারি থেকে ফাইজারের এ টিকা প্রয়োগের ঘোষণা দিয়েছে স্পেন। এ কারণে প্রথম দেশ হিসেবে টিকাটির প্রয়োগ করতে যাওয়ায় আজ যুক্তরাজ্যের ওপর সারাবিশ্বের চোখ রাখার কথা বলেছে নিউইয়র্ক টাইমস।

The Review

Source: Prathom Alo
Tags: Health newsInternational newsNational news
Previous Post

স্ট্রাইক রেটের চেয়ে গুরুত্বপূর্ণ উইকেটে টিকে থাকা : তামিম

Next Post

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল অস্টিনকে বেছে নিলেন বাইডেন

pobnews24

pobnews24

Next Post
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল অস্টিনকে বেছে নিলেন বাইডেন

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল অস্টিনকে বেছে নিলেন বাইডেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

June 3, 2026
বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

June 2, 2026
ফিফার নির্ধারিত উচ্চমূল্যের কারণে ফুটবল বিশ্বকাপ দেখf অনিশ্চয়তার মেঘ নিয়ে শঙ্কা কিছুটা কাটার ইঙ্গিত

ফিফার নির্ধারিত উচ্চমূল্যের কারণে ফুটবল বিশ্বকাপ দেখf অনিশ্চয়তার মেঘ নিয়ে শঙ্কা কিছুটা কাটার ইঙ্গিত

May 28, 2026
আনন্দ ও ছুটির আমেজে বাংলাদেশ, ঈদুল আযহা পালনে বাড়ি ফিরছেন ঘরমুখো ধর্ম প্রাণ মুসলিম

আনন্দ ও ছুটির আমেজে বাংলাদেশ, ঈদুল আযহা পালনে বাড়ি ফিরছেন ঘরমুখো ধর্ম প্রাণ মুসলিম

May 27, 2026
বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ঠেকাতে কঠোর নজদারিতে বিজিবি ও গোয়েন্দা সংস্থা

বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ঠেকাতে কঠোর নজদারিতে বিজিবি ও গোয়েন্দা সংস্থা

May 26, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

June 3, 2026
বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

June 2, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট