Monday, August 31, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home স্বাস্থ্য

বাংলাদেশে শিশুদের ”হাম” রোগ মহামারি আকারে ছড়াচেছ ৯৪ শিশুর মৃত্যু ১৯ দিনে, টাস্ক ফোর্স গঠনের দাবি ওয়ার্কার্স পার্টির

মীর আফরোজ জামান

pobnews24 by pobnews24
April 4, 2026
in স্বাস্থ্য
0
বাংলাদেশে শিশুদের ”হাম” রোগ মহামারি আকারে ছড়াচেছ ৯৪ শিশুর মৃত্যু ১৯ দিনে, টাস্ক ফোর্স গঠনের দাবি ওয়ার্কার্স পার্টির
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪, ঢাকা, ৪ এপ্রিল ২০২৬  : বাংলাদেশে শিশুদের ”হাম” রোগ মহামারি আকারে উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। আতংক দেখা দিয়েছে দেশ জুড়ে। হামের উপসর্গ নিয়ে গত ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। বেসরকারি ভাবে এ সংখ্যা আরও বেশি বলে বাংলাদেশ ওয়ার্কাস পাটি তাদের একটি প্রেস নোটে জানিয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫ হাজার ৭৯২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামের কারণে ৯ শিশুর মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে ৩১৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় সর্বোচ্চ ১৮ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ময়মনসিংহ বিভাগে এ সময়ে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
বিভাগভিত্তিক হিসেবে রাজশাহীতে ৮ জন, খুলনা ও সিলেটে ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন এবং বরিশাল ও রংপুরে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের জীবাণু শরীরে প্রবেশের ১০ থেকে ১৪ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে সর্দি, কাশি, তীব্র জ্বর, চোখ লাল হওয়া ও পানি পড়া, এবং গালের ভেতরে সাদা দাগ (কপ্লিক স্পট)।
পরবর্তীতে ত্বকে লাল ফুসকুড়ি দেখা দেয়, যা প্রথমে মুখ ও গলায় শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সাধারণত ৫ থেকে ৬ দিনের মধ্যে এই র‍্যাশ মিলিয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ আক্রান্ত শিশু ৭ থেকে ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে এবং পরবর্তীতে শরীরে দীর্ঘমেয়াদি রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে বর্তমান পরিস্থিতিতে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের রোগীরা অভিযোগ করছেন, জাতীয় কর্মসূচির আওতায় টিকা দেওয়া হলেও বাস্তবে অনেক শিশু নির্ধারিত সময়মতো টিকা পাচ্ছে না। বিশেষ করে শহরের বস্তি এলাকা, দুর্গম গ্রাম এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে টিকাদান কার্যক্রম পুরোপুরি কার্যকর নয়। ফলে গোষ্ঠীগত প্রতিরোধক্ষমতা বা “হার্ড ইমিউনিটি” দুর্বল হয়ে পড়ছে, যা সংক্রামক রোগের বিস্তারের সুযোগ তৈরি করছে। শিশু বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ মহামারির দীর্ঘমেয়াদি প্রভাব এখনও দৃশ্যমান। মহামারির সময় নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হয়, অনেক পরিবার স্বাস্থ্যকেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করে এবং স্বাস্থ্যখাতের অগ্রাধিকারও পরিবর্তিত হয়। এর ফলে বিপুল সংখ্যক শিশু টিকার বাইরে থেকে যায়, যা বর্তমানে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল দেশ জুড়ে হামের প্রদুর্ভাবে আক্রান্ত হয়ে শত শিশুর মৃত্যুসহ বাংলাদেশের প্রতিটি জেলাতে হাজার হাজার শিশু আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও উৎকন্ঠা জানিয়ে বলেছেন, “সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতিতে হামে আক্রান্ত হয়ে শত শত শিশু মৃত্যুবরণ করছে যা এক প্রকার কাঠামোগত হত্যাকান্ড। এই হত্যাকান্ডের দায় গত ইউনুস সরকারসহ বর্তমান সরকার এড়াতে পারে না। সরকারের টিকাদান কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার কর্মসূচির একটি কাজ যা নিয়মিত ভাবে করা উচিত। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি গত ২ বছর ইউনুস সরকারের পক্ষে এই কর্মসূচি বন্ধ রেখে দেওয়া হয়েছিলো যার ফলাফল হচ্ছে দেশে শিশু মৃত্যুসহ লক্ষ লক্ষ শিশু হাম রোগে আক্রান্ত হচ্ছে যা মহামারিতে রূপ নিয়েছে। বয়স্করাও আক্রান্ত হচ্ছেন সেই সংগে নিউমোনিয়ার মত কঠিন ছোয়াছে রোগও ছড়িয়ে পড়েছে। সরকারের উচিত হবে অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করে হামের মহামারি প্রতিরোধে টিকা কর্মসূচি চালু এবং সকল সরকারী বেসরকারি হাসপাতালে জরুরী স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু করা “।

Previous Post

ভারতে সংবাদ সংস্থা ইউএনআই কার্যালয় সিলগালা, অবিলম্বে অফিসের তালা খুলে দেওয়ার দাবি বাংলাদেশের সাংবাদিক সংগঠনের

Next Post

ঢাকার কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

pobnews24

pobnews24

Next Post
ঢাকার কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাণিজ্য সংবাদ
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 21, 2026
বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026
বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

August 18, 2026
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

August 17, 2026
তারেকের দিল্লি সফর কেন অনিশ্চিত ? ঢাকা-দিল্লির টানাপোড়েনে ভারতের কূটনৈতিক ব্যর্থতা?

তারেকের দিল্লি সফর কেন অনিশ্চিত ? ঢাকা-দিল্লির টানাপোড়েনে ভারতের কূটনৈতিক ব্যর্থতা?

August 17, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাণিজ্য সংবাদ
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 21, 2026
বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট