Sunday, July 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ পরিচালক, দলীয়করণ বলছেন ভক্তরা

মীর আফরোজ জামান

pobnews24 by pobnews24
May 25, 2026
in খেলাধুলা
0
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ পরিচালক, দলীয়করণ বলছেন ভক্তরা
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪, ঢাকা ২৫ মে ২০২৬ : আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে ব্যালট বাক্সে ভোট পড়ার আগেই চূড়ান্ত হয়ে গেছে বেশ কয়েকটি পদের ভাগ্য। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে ৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ৮ জন পরিচালক।
দুপুরে সময়সীমা শেষ হওয়ার পর বিসিবির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। কমিশন সূত্রে জানা গেছে, ক্যাটেগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এখন মাত্র দুটি বিভাগে ভোট গ্রহণ হবে। আর মূল নির্বাচনী লড়াই ও উত্তেজনা জমবে ক্যাটেগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে, যেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে ভোটের মাঠে লড়বেন ১৬ জন হেভিওয়েট প্রার্থী। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক তামিম ইকবালও এই ক্লাব ক্যাটেগরি থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে ক্যাটেগরি-১-এর চট্টগ্রাম বিভাগ থেকে সরে দাঁড়ান ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম (অপু)। তার সরে দাঁড়ানোর ফলে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈন উদ্দিন চৌধুরী।
এ ছাড়া এই ক্যাটেগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন- ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন।
অন্যদিকে ক্যাটেগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক অধিনায়ক ও সংস্থা) থেকে একমাত্র প্রার্থী হিসেবে একক মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও অভিজ্ঞ সংগঠক সিরাজউদ্দিন মো. আলমগীর। ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক হওয়া এই সংগঠক নাজমুল হাসান পাপনের প্রথম মেয়াদের পরিচালনা পর্ষদেও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এখন কেবল খুলনা ও বরিশাল বিভাগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের দুটি পরিচালক পদের জন্য লড়বেন তিনজন প্রার্থী- মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ সালাম। অন্যদিকে বরিশাল বিভাগের একমাত্র পদের জন্য মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মিজানুর রহমান এবং মো. মুনতাসির আলম চৌধুরী।
ক্যাটেগরি-২ তথা ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব কাউন্সিলরদের এই গ্রুপে ১২টি পদের বিপরীতে মাঠে আছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটেগরির চূড়ান্ত প্রার্থীরা হলেন: ফাহিম সিনহা (আবাহনী লিমিটেড), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), আসিফ রব্বানী (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ফৈয়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বসুন্ধরা রাইডার্স), তামিম ইকবাল খান (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), মোহাম্মদ আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), মো. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), সৈয়দ বোরহানুল হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিব আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব) এবং মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব)।
এক ক্রিকেট ভক্ত এই প্রতিনিধিকে বলেন, এ গুলোই হলো দলীয় করণ। আগের সরকারশেখ হাসিনাকে সরালেন, এখন আবার আপনারাই দলীয় করণ করলেন? লাভ কি হলো আগেই ভাল ছিল ক্রিকেট ।

Previous Post

বাংলাদেশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতিতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

Next Post

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদেশি

pobnews24

pobnews24

Next Post
অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদেশি

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদেশি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026
বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

July 12, 2026
বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

July 11, 2026
বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

July 10, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট