Monday, June 8, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারত ফেনী সীমান্তে মৈত্রী সেতুর মাধ্যমে আমাদের মৈত্রীকে আরও জোরদার করা হলো : নরেন্দ্র মোদী

pobnews24 by pobnews24
March 9, 2021
in আন্তর্জাতিক
0
বাংলাদেশ-ভারত ফেনী সীমান্তে মৈত্রী সেতুর মাধ্যমে আমাদের মৈত্রীকে আরও জোরদার করা হলো : নরেন্দ্র মোদী
0
SHARES
726
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪ ডেস্ক রিপোর্ট ঢাকা, মার্চ ০৯, ২০২১ : যৌথভাবে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতুকে দুই দেশের মধ্যে নতুন ‘বাণিজ্য করিডোর’ হিসেবে বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ফেনী সীমান্তে মৈত্রী সেতুর মাধ্যমে আমাদের (বাংলাদেশ-ভারত) মৈত্রীকে আরও জোরদার করা হলো। বিগত কিছু বছরে রেল, পানি ইত্যাদি নিয়ে যেসব চুক্তি ছিল- এই সেতুর মাধ্যমে তা আরও জোরদার হলো।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে ফেনী নদীর ওপর নির্মিত ‘মৈত্রী সেতুু’ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভার্চুয়ালি ত্রিপুরার আগরতলাতে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে যোগ দেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ২০১৭ সালে আপনারা ত্রিপুরার উন্নয়নে দ্বিগুণ মনোযোগী হন। আর এর ফলে যে উন্নয়ন সাধিত হয়েছে তা আজ আপনাদের সামনেই। যেখানে ঘুষ-দুর্নীতি ছাড়া কোনো কাজ হতো না, তা এখন সহজেই হচ্ছে। যেখানে কৃষকদের ফসল সরবরাহ করতে বিভিন্ন অসুবিধা হতো, সেখানে আজ কৃষকরা সরাসরি ফসল সরবরাহ করতে পারছে।
নরেন্দ্র মোদি বলেন, ত্রিপুরায় আজ যোগাযোগ তথা সড়কপথ, বিমানপথ এবং রেলপথের উন্নয়নের পাশাপাশি প্রযুক্তি ও ইন্টারনেট সুবিধার মাধ্যমে জনগণের জীবনকে আরও সহজ করে তুলছে। সেই সঙ্গে তাদের অর্থনৈতিক দিকেরও উন্নয়ন হচ্ছে।
মোদি বলেন, এই সেতুর ফলে ত্রিপুরার তথা ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধন একদিকে যেমন সমৃদ্ধির পথে আছে, তেমনি দুই দেশ আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। দুই দেশের অর্থনৈতিক বন্ধনও সুদৃঢ় হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্মিত এই মৈত্রী সেতুর কারণে পণ্য পরিবহন এবং পর্যটন খাত আরও উন্নত হবে। ফলে, পণ্য পরিবহনের জন্য এখন আর আপনাদের শুধু সড়কপথের ওপর ভরসা করে বসে থাকতে হবে না, বাংলাদেশের সড়ক, নদী ও সমুদ্রপথেও সুবিধা পাবে এই রাজ্য।
তিনি বলেন, ফেনীর কাছেই চট্টগ্রামে আন্তর্জাতিক সমুদ্র বন্দর রয়েছে। এ সেতু দিয়ে সমুদ্র বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া সহজ হবে। সেখানে ইন্টিগ্রেটেড চেকপোস্ট বানানোর কাজও শুরু হয়ে গেছে। আগরতলা ভারতের সবচেয়ে কাছের শহর হয়ে যাবে। ত্রিপুরার কৃষকরা তাদের পণ্য বাইরে পাঠাতে পারবে। নিজেদের উৎপাদিত পণ্য তারা বিদেশে রপ্তানি করবে।
ফেনী নদীর ওপর ভারতীয় মুদ্রায় ১৩৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৪ কোটি টাকা) ব্যয়ে নির্মিত ১ দশমিক ৯ কি.মি. দীর্ঘ সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহারের ফলে ত্রিপুরা ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রবেশ দ্বার হয়ে উঠতে যাচ্ছে। দুই দেশের সীমান্তে ওপর দিয়ে প্রবাহিত ফেনী নদীর ওপর নির্মিত এই সেতু ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের খাগড়াছড়ির রামগড়কে সংযুক্ত করেছে। দু’দেশের প্রধানমন্ত্রী এ সেতু উদ্বোধন করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এ প্রথম কোনো নদী সেতু উদ্বোধন হলো। ফেনী নদীতে এ সেতুর নাম রাখা হয়েছে ‘মৈত্রী সেতু’। একইসঙ্গে দু’দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেক পোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Previous Post

বীমা পদ্ধতির আধুনিকায়ন ও যাবতীয় আইন করে দিয়েছি- শেখ হাসিনা

Next Post

মোদিবিরোধী মিছিল-মিটিং হলে শক্তভাবে আইনানুগ ব্যবস্থা: বাংলাদেশ পুলিশ

pobnews24

pobnews24

Next Post
মোদিবিরোধী মিছিল-মিটিং হলে শক্তভাবে আইনানুগ ব্যবস্থা: বাংলাদেশ পুলিশ

মোদিবিরোধী মিছিল-মিটিং হলে শক্তভাবে আইনানুগ ব্যবস্থা: বাংলাদেশ পুলিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

June 3, 2026
বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

June 2, 2026
ফিফার নির্ধারিত উচ্চমূল্যের কারণে ফুটবল বিশ্বকাপ দেখf অনিশ্চয়তার মেঘ নিয়ে শঙ্কা কিছুটা কাটার ইঙ্গিত

ফিফার নির্ধারিত উচ্চমূল্যের কারণে ফুটবল বিশ্বকাপ দেখf অনিশ্চয়তার মেঘ নিয়ে শঙ্কা কিছুটা কাটার ইঙ্গিত

May 28, 2026
আনন্দ ও ছুটির আমেজে বাংলাদেশ, ঈদুল আযহা পালনে বাড়ি ফিরছেন ঘরমুখো ধর্ম প্রাণ মুসলিম

আনন্দ ও ছুটির আমেজে বাংলাদেশ, ঈদুল আযহা পালনে বাড়ি ফিরছেন ঘরমুখো ধর্ম প্রাণ মুসলিম

May 27, 2026
বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ঠেকাতে কঠোর নজদারিতে বিজিবি ও গোয়েন্দা সংস্থা

বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ঠেকাতে কঠোর নজদারিতে বিজিবি ও গোয়েন্দা সংস্থা

May 26, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

June 3, 2026
বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

June 2, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট