Sunday, July 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জাতীয়

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাস্তায় মৌসুমী, ওমর সানীরা

pobnews24 by pobnews24
December 7, 2020
in জাতীয়
0
ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাস্তায় মৌসুমী, ওমর সানীরা
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছেন চলচ্চিত্র শিল্পীরা। আজ রোববার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সামনের রাস্তায় মানববন্ধনে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি করেন তাঁরা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এই আয়োজনে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও শিল্পী সমিতি ছাড়া চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধন শেষে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ভাস্কর্য আর মূর্তি এক নয়—এটা সবাইকে বুঝতে হবে। শ্রদ্ধার প্রতীক হলো ভাস্কর্য আর পূজা–অর্চনার প্রতীক মূর্তি। শ্রদ্ধা ও সম্মানের প্রতীক ভাস্কর্য একটি দেশ ও জাতির অনন্য গৌরবময় অহংকার। কাজেই যাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করবেন, আমরা তাঁদের প্রতিরোধ করব। আমরা চাই সরকার তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এর আগেও দেশে অনেক ভাস্কর্য হয়েছে, তখন কিন্তু এসব নিয়ে এত কথা হয়নি। তাহলে হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এমনটা কেন হচ্ছে, কারাই বা এমনটা করছে— তার মানে কোনো ষড়যন্ত্র চলছে। হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাহস কারা দেখিয়েছে? এটা সরকারকে অস্থিতিশীল করার একটা চেষ্টাও মনে হচ্ছে। শুধু তা–ই নয়, এটা একরকম ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টার মতো। অসাম্প্রদায়িক বাংলাদেশে এসব কোনোভাবেই কাম্য নয়।’

মানববন্ধনে অংশগ্রহণ শেষে সংগীতশিল্পী এস ডি রুবেল বলেন, ‘স্বাধীন বাংলাদেশের রূপকার হিসেবে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে দলমত-নির্বিশেষে সবারই সম্মান জানানো উচিত। এমন সম্মানীয় একজন ব্যক্তিকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তার ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই।’
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাসহ দেশের নানা স্থানে ভাস্কর্য নিয়ে কেউ যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে, সে ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনের নেতারা। এফডিসির সামনের রাস্তায় মানববন্ধনে অংশ নেন মৌসুমী, ওমর সানী, মুশফিকুর রহমান গুলজার, এস ডি রুবেল, গোলাম কিবরিয়া, খোরশেদ আলম, অপূর্ব রানা প্রমুখ।
এদিকে এফডিসির সামনের রাস্তায় মানববন্ধনে অংশ না নিলেও মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, সংগীত জগতের শিল্পীরা ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নিজেদের ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

The Review

Source: Prothom Alo
Tags: Global newsInternational newsNational news
Previous Post

ব্যাচেলর পয়েন্ট যে কারণে নোয়াখালীতে

Next Post

পাপড় বেচবেন কিয়ারা

pobnews24

pobnews24

Next Post
পাপড় বেচবেন কিয়ারা

পাপড় বেচবেন কিয়ারা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026
বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

July 12, 2026
বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

July 11, 2026
বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

July 10, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট