Monday, August 31, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যুক্তরাজ্যে করোনার টিকা কার্যক্রম মঙ্গলবার শুরু

pobnews24 by pobnews24
December 7, 2020
in আন্তর্জাতিক
0
যুক্তরাজ্যে করোনার টিকা কার্যক্রম মঙ্গলবার শুরু
0
SHARES
642
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

যুক্তরাজ্যে করোনার টিকা দেওয়া আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) আগামীকাল টিকা দেওয়ার কাজ শুরু করবে।

করোনার এই টিকা কার্যক্রমকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের টিকা কার্যক্রম হিসেবে অভিহিত করা হচ্ছে।

করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে করোনার টিকা পাবেন।

ইংল্যান্ডে টিকা দেওয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।

স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডেও আগামীকাল থেকে টিকা দেওয়ার কাজ শুরু হবে। এসব জায়গায়ও হাসপাতাল থেকে টিকা দেওয়া হবে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনা টিকা প্রদানের কার্যক্রম শুরুকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

করোনাভাইরাস রুখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ম্যাট হ্যানকক। এ ছাড়া এনএইচএসের টিকা প্রদান কার্যক্রমের সময় সবাইকে স্থানীয় বিধিনিষেধ অনুসরণ করতে বলেছেন তিনি।

করোনার টিকাভর্তি বিশেষ কন্টেইনার বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে আসছে। পরে সেগুলো সুরক্ষিত স্থান থেকে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনএইচএসের ন্যাশনাল মেডিকেল ডিরেক্টর অধ্যাপক স্টিফেন পাওস বলেছেন, অনেক জটিলতা সত্ত্বেও করোনার টিকার প্রথম ডোজ আজ সোমবার হাসপাতালগুলোয় যাবে। আগামীকাল টিকা দেওয়া শুরু হবে।

২ ডিসেম্বর যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাজ্যই বিশ্বের প্রথম দেশ, যারা এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

যুক্তরাজ্যের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দিয়েছে বাহরাইন। ৪ ডিসেম্বর দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বলেছে, ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা মানবদেহের জন্য নিরাপদ।

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।

ফাইজার-বায়োএনটেকের টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে বলে আগেই জানানো হয়েছে।

যুক্তরাজ্য ইতিমধ্যে ফাইজার-বায়োএনটেকের চার কোটি ডোজ টিকার ক্রয়াদেশ দিয়েছে।

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৪) কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নেবেন।

The Review

Source: The Prothom Alo
Tags: করোনা আপডেটকরোনা নিউজকরোনা বিশ্ব
Previous Post

নতুন আঙ্গিকে কৃতি শ্যানন।

Next Post

ফাইজারের টিকা নেবেন রানি এলিজাবেথ

pobnews24

pobnews24

Next Post
ফাইজারের টিকা নেবেন রানি এলিজাবেথ

ফাইজারের টিকা নেবেন রানি এলিজাবেথ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাণিজ্য সংবাদ
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 21, 2026
বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026
বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

August 18, 2026
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

August 17, 2026
তারেকের দিল্লি সফর কেন অনিশ্চিত ? ঢাকা-দিল্লির টানাপোড়েনে ভারতের কূটনৈতিক ব্যর্থতা?

তারেকের দিল্লি সফর কেন অনিশ্চিত ? ঢাকা-দিল্লির টানাপোড়েনে ভারতের কূটনৈতিক ব্যর্থতা?

August 17, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাণিজ্য সংবাদ
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 21, 2026
বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট