Monday, June 8, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জাতীয়

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারা বাংলাদেশ উত্তাল, বিচার নিশ্চিতের দাবি সিপিবির

মীর আফরোজ জামান

pobnews24 by pobnews24
May 22, 2026
in জাতীয়
0
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারা বাংলাদেশ উত্তাল, বিচার নিশ্চিতের দাবি সিপিবির
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪, ঢাকা ২২ মে ২০২৬ : বাংলাদেশের রাজধানী পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে শিশু ও নারীদেরদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার মিরপুর সাড়ে ১১ নম্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল। বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কমরেড লূনা নূর, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি কমরেড ডা. সাজেদুল হক রুবেল, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড লাকী আক্তার, সিপিবি ঢাকা মহানগর উত্তর নারী শাখার সদস্য মনোয়ারা বেগম অন্যান্য নেতৃবৃন্দ । সমাবেশ পরিচালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন।
সমাবেশে কমরেড সাজ্জাদ জহির চন্দন বলেন, ”বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয় ও আইনের দুর্বল প্রয়োগের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ সংঘটনের সাহস পাচ্ছে। রামিসার পরিবারের হতাশা ও ক্ষোভ সেই বাস্তবতারই প্রতিফলন”। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “রামিসাসহ সম্প্রতিকালে নারী নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আজ আমাদের সমাজ কোথায় চলে গেছে তারই চালচিত্র এটি। যে নরপিশাচ এই কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাত বৎসরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। পল্লবী থানার সেকশন-১১, মিল্লাত ক্যাম্প সংলগ্ন রোড-৭-এর একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় পাশের ফ্ল্যাটে শিশুটিকে ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়।
রামিসার পরিবার ওই ভবনে দীর্ঘ ১৭ বছর ধরে বসবাস করছে। রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন। মা পারভীন আক্তার। দুই মেয়ের মধ্যে রামিসা ছোট। সেদিন সকালে রামিসা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল। স্কুলে না পাঠিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাসায় না ফেরায় পরিবার খোঁজা শুরু করেন। রামিসার মা পাশের ফ্ল্যাটের দরজার সামনে রামিসার স্যান্ডেল দেখতে পান।
বাইরে কোথাও না পেয়ে পাশের বাসার বন্ধ দরজায় ডাকাডাকি করলেও সাড়া মেলে না। পরে ৯৯৯-এ জানানো হয়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে যায়। ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন মরদেহ এবং বাথরুম থেকে বালতিতে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, প্রতিবেশীর বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়েছিল। এদিকে, শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে। বুধবার গ্রেপ্তারকৃত প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করে পুলিশ। পরে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত।এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে একই ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত।
ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুর বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার রাতে ওই শিশুর বাসায় যান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
ওই হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে এই ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশনা দেন বাংলাদেশ সরকারের দুইজন মন্ত্রী।
ঘটনাটিতে সারা বাংলাদেশ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থারা প্রতিষ্ঠান ছেড়ে পুর্বের মত আবার রাজপথে নেমে এসেছে। স্কুলের শিক্ষার্থীরা চট্রগ্রাম রাজশাহী রংপুর খুলনা বিভাগীয় শহরে প্রতিবাদে স্বোচছার ছিল শুক্রবার সারা দিন।
বাংলাদেশের ওয়ার্কাস পার্টিও ঘটনার দৃষ্ট্রান্তমুলক শাস্তি দাবি করেছে।

Previous Post

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

Next Post

বাংলাদেশে শিশু ও নারীদের ওপর নির্মম সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ডে ভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইউনিসেফ

pobnews24

pobnews24

Next Post
বাংলাদেশে শিশু ও নারীদের ওপর নির্মম সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ডে ভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইউনিসেফ

বাংলাদেশে শিশু ও নারীদের ওপর নির্মম সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ডে ভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইউনিসেফ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

June 3, 2026
বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

June 2, 2026
ফিফার নির্ধারিত উচ্চমূল্যের কারণে ফুটবল বিশ্বকাপ দেখf অনিশ্চয়তার মেঘ নিয়ে শঙ্কা কিছুটা কাটার ইঙ্গিত

ফিফার নির্ধারিত উচ্চমূল্যের কারণে ফুটবল বিশ্বকাপ দেখf অনিশ্চয়তার মেঘ নিয়ে শঙ্কা কিছুটা কাটার ইঙ্গিত

May 28, 2026
আনন্দ ও ছুটির আমেজে বাংলাদেশ, ঈদুল আযহা পালনে বাড়ি ফিরছেন ঘরমুখো ধর্ম প্রাণ মুসলিম

আনন্দ ও ছুটির আমেজে বাংলাদেশ, ঈদুল আযহা পালনে বাড়ি ফিরছেন ঘরমুখো ধর্ম প্রাণ মুসলিম

May 27, 2026
বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ঠেকাতে কঠোর নজদারিতে বিজিবি ও গোয়েন্দা সংস্থা

বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ঠেকাতে কঠোর নজদারিতে বিজিবি ও গোয়েন্দা সংস্থা

May 26, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

June 3, 2026
বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

June 2, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট