Monday, June 29, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জাতীয়

সিনেমার গানে নোবেলের মহড়া

pobnews24 by pobnews24
December 7, 2020
in জাতীয়
0
সিনেমার গানে নোবেলের মহড়া
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

সব ধরনের আলোচনা ও সমালোচনাকে পাশ কাটিয়ে পুরোদস্তুর গানে মনোযোগ দিয়েছেন নোবেল। সংগীত পরিচালক আহম্মেদ হ‌ুমায়ূনের আয়োজনে নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দেবেন নোবেল। এ জন্য গত শুক্রবার রাতে মগবাজারের একটি স্টুডিওতে হাজির হন নোবেল। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ শনিবার দুপুরে ‘সারেগামাপা’খ্যাত নোবেল নিজেই এই খবর নিশ্চিত করেন।
রিয়েলিটি শোর প্রতিযোগী থাকা অবস্থায়ই প্রথমবার বাংলা সিনেমার গানে কণ্ঠ দেন বাংলাদেশের আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। তবে তা ছিল কলকাতার বাংলা সিনেমা। এবার দেশের ছেলে নোবেলের দেশের সিনেমার গানে অভিষেক হতে যাচ্ছে। নোবেল জানান, গানটিতে এখনো চূড়ান্ত কণ্ঠ দেননি তিনি।

সুর ও কম্পোজিশন অনেক দূর এগিয়েছে। বললেন, ‘মহড়া দিলাম বলতে পারেন। চলতি সপ্তাহের যেকোনো দিন ফাইনাল ভয়েস দেব। মূলত এটা ভিন্ন আঙ্গিকের একটা রক ধাঁচের গান। গানটিতে চমৎকার অর্কেস্ট্রেশনের পরিকল্পনা করা হচ্ছে। প্রচুর কয়্যার ও ড্রামসের ব্যবহার থাকবে।’

দেশের সিনেমায় নোবেলের কণ্ঠ প্রথম শোনা যাবে ‘মুখোশ’ সিনেমায়। এই ছবির পরিচালক ইফতেখার শুভ। সরকারি অনুদানের এই ছবির টাইটেল গানে কণ্ঠ দেবেন নোবেল। গানটির কথা লিখেছেন আব্রাহাম তামিম, সুর ও সংগীত পরিচালনা করছেন আহম্মেদ হ‌ুমায়ূন। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যা দেখলাম, একটা গান প্রচুর প্র্যাকটিস না করে নোবেল ফাইনালি গাইতে চান না। আমাদের প্রথম গান ‘অভিনয়’ গাওয়ার আগে তিনি ১৯ বার মহড়ার পর চূড়ান্ত ভয়েস দিয়েছিলেন। তাঁর ভেতর যে চেষ্টা, তা আমাকে মারাত্মকভাবে মুগ্ধ করেছে। সিনেমার গানের ক্ষেত্রেও একইভাবে পথ চলতে চাইছেন। আশা করছি, মেলোরক ধাঁচের গানের মাধ্যমে শ্রোতারা নোবেলের কণ্ঠে দারুণ একটা গান পাবেন।’

ছবির পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘শুক্রবার রাতে গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য নোবেলের সঙ্গে চুক্তি হয়েছে। আজ আমরা সবাই মিলে একটা ফটোসেশনেও অংশ নিয়েছি। আশা করছি, দর্শক-শ্রোতাদের একটি সুন্দর গান উপহার দিতে পারব।’ এই পরিচালক আরও জানান, আগামী মাসের মাঝামাঝি থেকে শুরু হবে ‘মুখোশ’ সিনেমার শুটিং। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে কাজ চলবে। এই সিনেমার নায়ক রোশান, নায়িকা পরীমনি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। আরও অভিনয় করবেন ইরেশ যাকের, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের ‘মুখোশ’ সিনেমার পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন এই পরিচালক।

The Review

Source: Prothom Alo
Tags: International newsmusic newsNational news
Previous Post

জামা নেই, তাই জিমে যান না অনন্যা

Next Post

মন জয় করে জাতীয় পুরস্কার পাওয়া সিনেমাগুলো

pobnews24

pobnews24

Next Post
মন জয় করে জাতীয় পুরস্কার পাওয়া সিনেমাগুলো

মন জয় করে জাতীয় পুরস্কার পাওয়া সিনেমাগুলো

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

ভারত-বাংলাদেশ পুশব্যাক বিতর্ক কতজনকে ঠেকিয়েছে বিজিবি? কতজনকে গ্রহণ করেছে বাংলাদেশ?

June 24, 2026
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের ওপর জামায়াতে ইসলামির হামলা, নিন্দা অব্যাহত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের ওপর জামায়াতে ইসলামির হামলা, নিন্দা অব্যাহত

June 23, 2026
স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় : দিনেশ ত্রিবেদী প্রসঙ্গে বাংলাদেশের সংসদে জিএম সিরাজ

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় : দিনেশ ত্রিবেদী প্রসঙ্গে বাংলাদেশের সংসদে জিএম সিরাজ

June 22, 2026
ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নজীরবিহীন নিরাপত্তা 

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নজীরবিহীন নিরাপত্তা 

June 22, 2026
ঢাকায় উদ্‌যাপন হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬

ঢাকায় উদ্‌যাপন হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬

June 21, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

ভারত-বাংলাদেশ পুশব্যাক বিতর্ক কতজনকে ঠেকিয়েছে বিজিবি? কতজনকে গ্রহণ করেছে বাংলাদেশ?

June 24, 2026
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের ওপর জামায়াতে ইসলামির হামলা, নিন্দা অব্যাহত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের ওপর জামায়াতে ইসলামির হামলা, নিন্দা অব্যাহত

June 23, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট