Tuesday, May 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জাতীয়

বাংলাদেশে পদ্মা ব্যারেজ নির্মাণে চুড়ান্ত অনুমোদন, একচেটিয়া সুবিধা কমবে ভারতের

মীর আফরোজ জামান

pobnews24 by pobnews24
May 13, 2026
in জাতীয়
0
বাংলাদেশে পদ্মা ব্যারেজ নির্মাণে চুড়ান্ত অনুমোদন, একচেটিয়া সুবিধা কমবে ভারতের
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪, ঢাকা  মে, ১৩, ২০২৬ : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পটির মোট প্রস্তাবিত ব্যয় ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক এটি।
বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় রাখা হয়েছিল পদ্মা ব্যারাজ প্রকল্প। এর আগে প্রকল্পটি কয়েক দফা একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হলেও অনুমোদন দেওয়া হয়নি।
অনুমোদিত পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টরা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে, কমবে লবণাক্ততা, প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদীগুলো একই সঙ্গে কৃষি, মৎস্য ও পরিবেশে আসবে ইতিবাচক পরিবর্তন।
শুষ্ক মৌসুমে গঙ্গার ৩৫ থেকে ৪০ হাজার কিউসেক পানি ভাগীরথী-হুগলি নদীতে প্রবাহিত করার জন্য এবং দক্ষিণে বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত কলকাতা বন্দরের নাব্য উন্নত করার জন্য ১৯৭৫ সালে পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে ভারত। ফারাক্কা ব্যারেজের উজানে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে পদ্মা নদীর প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, ইছামতি ও বড়াল নদী শুকিয়ে গেছে।
নাম প্রকাশে অনিচছুক এক কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন তিনি এই প্রতিবেদককে বলেন,ফারাক্কা ব্যারেজের নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে প্রথম পর্যায়ে পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এ প্রকল্পটি সার্বিকভাবে বাস্তবায়ন করতে ৫০ হাজার ৪৪৩ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। পদ্মা বাঁধ প্রকল্পের মূল লক্ষ্য হলো শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের নদী ব্যবস্থায় স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করা।
তবে, প্রকল্পটি বাস্তবায়নে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতের ফারাক্কা ব্যারেজ সংক্রান্ত ভূ-রাজনৈতিক বাস্তবতায়। ১৯৯৬ সালে হওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সত্তরের দশকে ভারতের ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর পদ্মা নদী থেকে পানি প্রত্যাহারে শুষ্ক মৌসুমে বাংলাদেশ অংশে পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী-খালে লবণাক্ততা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি কৃষি, মৎস্য, নৌ-চলাচল, সুপেয় পানির প্রাপ্যতা ও সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এই প্রকল্পের ফলেপানি কুটনীতি ও আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে ভারতের একচেটিয়া সুবিধা কিছুটা কমতে পারে।
উল্লেখ্য শেখ হাসিনার সময় গঙ্গা চুক্তিটি বাস্তবায়নে প্রধান বাধা ছিল পশ্চিমবঙ্গের মমতা বন্ধোপাধ্যায়ের সরকার। চুক্তি অনুযায়ী পানির ন্যার্য্য হিস্যা পাওয়ার ক্ষেত্রে তার সময়ে জটিলতা তৈরি হয় বিষয়টি বহুবার দিল্লী বৈঠকে উঠে আসছে। সম্প্রতি বাংলাদেশের কুটনৈতিক সাংবাদিকদের একটি দল ভারত সফর করলে তাদের সঙ্গে বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়ে ছিলেন। এরই মধ্যে বাংলাদেশ পদ্মা ব্যারেজ নির্মানের চুড়ান্ত অনুমোদন করলো।
নিউজের ছবিটি কাল্পনিক

Previous Post

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

Next Post

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের গোয়েন্দা কার্যকলাপ দিল্লির জন্য এক অশুভ সংকেত

pobnews24

pobnews24

Next Post
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের গোয়েন্দা কার্যকলাপ দিল্লির জন্য এক অশুভ সংকেত

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের গোয়েন্দা কার্যকলাপ দিল্লির জন্য এক অশুভ সংকেত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

May 17, 2026
বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

May 17, 2026
ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

May 15, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট