Monday, November 9, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জাতীয়

পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তাল ঢাকা-গাজীপুর, মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

বিশেষ প্রতিনিধি

pobnews24 by pobnews24
November 1, 2026
in জাতীয়
0
পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তাল ঢাকা-গাজীপুর, মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪, ঢাকা , ১ নভেম্বর ২০২৬ : রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন ক্রমেই সহিংস ও উত্তপ্ত হয়ে উঠছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সড়কে নেমেছেন হাজার হাজার শ্রমিক। শনিবারের পর রোববারও মিরপুর, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করেও আন্দোলনকারীদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। রোববার মিরপুর-১১ নম্বরে মেট্রোরেলের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
শনিবার সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর, প্রশিকা মোড়, কালশীসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেন। একই দাবিতে আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন শিল্প পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া ও গাজীপুরের প্রায় ৫০টি এবং মিরপুরের অধিকাংশ পোশাক কারখানা বন্ধ রাখতে হয়।
রোববার সকাল থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সকাল ৯টার দিকে কয়েক শ শ্রমিক অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে মিরপুর-১১, ১২ ও আশপাশের এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুন নেভাতে দমকল দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান
রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও মৌচাক এলাকায় শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোনাবাড়ীতে পুলিশের একটি বক্সেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে শ্রমিকদের সড়ক অবরোধে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে বের হওয়া নাগরিকেরা পড়েছেন চরম বিপাকে। ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেন। শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের মজুরি দাবি, মালিকপক্ষের অবস্থান এবং সরকারের উদ্যোগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে পোশাকশিল্পের পাশাপাশি রাজধানী ও আশপাশের জনজীবনেও সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। রাজনেতিক বিশ্লেষকদের মতে, গার্মেন্ট শ্রমিকদের নিয়ে কাজ করা কয়েকটি এনজিও শ্র্রমিকদের উস্কানি দিচেছ সেই সঙ্গে বিগত আওয়ামিলিগের কর্মী সমর্থকরাও এই আন্দোলনে যোগ হয়েছে বলে ওই বিশ্লেষকের অভিমত।

Previous Post

ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশনারের

pobnews24

pobnews24

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাণিজ্য সংবাদ
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশেষ ফিচার
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • রেলওয়ে
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • November 2026
  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তাল ঢাকা-গাজীপুর, মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তাল ঢাকা-গাজীপুর, মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

November 1, 2026
ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশনারের

ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশনারের

October 22, 2026
কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউলসম্রাট লালন শাহের দর্শনে শুরু হয়েছে তিন দিনের ‘পাগলের মেলা’

কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউলসম্রাট লালন শাহের দর্শনে শুরু হয়েছে তিন দিনের ‘পাগলের মেলা’

October 18, 2026
শুক্রবার শুরু হচেছ দুর্গোৎসব, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন

শুক্রবার শুরু হচেছ দুর্গোৎসব, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন

October 15, 2026
রংপুরে দৃষ্টিশক্তি মানুষের জীবনে আলো ফেরাচেছ সৌদি আরবের ‘নূর আল-সৌদিয়া’ 

রংপুরে দৃষ্টিশক্তি মানুষের জীবনে আলো ফেরাচেছ সৌদি আরবের ‘নূর আল-সৌদিয়া’ 

October 14, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাণিজ্য সংবাদ
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশেষ ফিচার
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • রেলওয়ে
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তাল ঢাকা-গাজীপুর, মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তাল ঢাকা-গাজীপুর, মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

November 1, 2026
ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশনারের

ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশনারের

October 22, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট