Tuesday, May 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home রাজনীতি

বিএনপির সবুজ সংকেতের অপেক্ষায় আওয়ামি লিগ, তারেকই ফিরিয়েছে অনেকটা স্বস্তি

মীর আফরোজ জামান

pobnews24 by pobnews24
February 27, 2026
in রাজনীতি
0
বিএনপির সবুজ সংকেতের অপেক্ষায় আওয়ামি লিগ, তারেকই ফিরিয়েছে অনেকটা স্বস্তি
0
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ, ঢাকা, ২৭ ফেব্রুয়ারি  : ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আতঙ্কে ছিলো আওয়ামি লিগের নেতাকর্মীরা। অনেকে কারাগারে আছেন, অনেকে পালিয়ে গেছেন, অনেকে আছেন আত্মগোপনে। ইতোমধ্যে কেউ কেউ জামিন পেয়েছেন। কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
২০২৫ সালের মে মাসে আওয়ামি লিগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। স্থগিত করা হয় দলটির নিবন্ধনও। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারেনি আওয়ামি লিগ। ভোটের আগে ‘নো বোট নো ভোট’ ক্যাম্পেইন চালালেও নির্বাচন প্রতিহতে তেমন কোনো কর্মসূচি দিতে দেখা যায়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগকে। বরং নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় এখন তারা ‘হাঁপ ছেড়ে বাঁচা’র মতো অবস্থায় আছে।
নির্বাচন শেষ হওয়ার পরপরই ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় দলটির নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছেন। কোথাও কোথাও ইতোমধ্যে অবস্থানও নিয়েছেন। কিছু স্থানে কার্যালয় খোলার পর পালটা দখল, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও ক্ষমতাসীন দল বিএনপির কেন্দ্রীয় অবস্থানকে ‘ইতিবাচক’ হিসাবেই দেখছে আওয়ামি লিগ। ফলে দলটি এখন সরকারের ‘সবুজ সংকেত’র অপেক্ষায় রয়েছে। সরকার ‘ছাড়’ দিলে তারা ইতিবাচক রাজনীতির পথেই ফিরতে চান।
গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামি লিগের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। পাশাপাশি জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও আওয়ামি লিগের রাজনীতিতে ফিরে আসার ঘোরতর বিরোধী। এমন পরিস্থিতিতে বিএনপি নমনীয় না হলে বিভিন্ন জায়গায় আওয়ামি লিগ অফিস খোলা সম্ভব ছিল না বলে দলটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা আছে। ফলে এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে বৃহত্তম এই দলটি।
আওয়ামি লিগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলটি আপাতত সহিংসতার পথে না গিয়ে গুছিয়ে রাজনীতি করার পক্ষে। সেক্ষেত্রে একটু ‘স্পেস’ পেলেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে পুনর্গঠন করার পরিকল্পনাও রয়েছে । যাদের কারণে অতীতে দলের ইমেজ ধ্বংস হয়েছে, তাদের আর কোনো পর্যায়েই নেতৃত্বে রাখা হবে না এটি মোটামুটি নিশ্চিত। পুরোনোদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তরুণ নেতাদের নেতৃত্বে আনা হবে।
আওয়ামি লিগে শেখ হাসিনা শেষ কথা হলেও পরিস্থিতি বিবেচনায় বিকল্প নেতৃত্বও ভাবা হতে পারে। তবে এমন পরিস্থিতির মধ্যেও ‘শেখ পরিবার’র হাতেই থাকবে দলের দায়িত্বভার। সেক্ষেত্রে শেখ হাসিনা পেছনে থেকে দলের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করতে পারেন। আর সামনে আসতে পারেন অন্য কোনো নেতৃত্ব।
জানুয়ারিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা (শেখ হাসিনা) হয়তো আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। কারণ, তিনি অবসর নিতে চেয়েছিলেন। সাক্ষাৎকারে জয়কে প্রশ্ন করা হয়েছিল আপনি ইঙ্গিত দিয়েছেন, আপনার মা রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন? তার মানে কি এই, তিনি যদি কখনো বাংলাদেশে ফিরে যেতে পারেনও, তবু তিনি আর রাজনৈতিক অঙ্গনে থাকবেন না?’ জয়ের উত্তর ছিল ‘না, তিনি বৃদ্ধ। মা এখন প্রবীণ। এমনিতেও এটিই ছিল তার শেষ মেয়াদ। তিনি অবসর নিতে চেয়েছিলেন।’ ‘তাহলে কি এটি এক অর্থে হাসিনা যুগের অবসান?’-এমন পালটা প্রশ্নে জয় বলেছিলেন, ‘সম্ভবত, হ্যাঁ।’
যদিও আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে এখনো বলছেন, দলের নেতৃত্বের প্রশ্নে শেখ হাসিনাই শেষ কথা। দলও তার নেতৃত্বে এখনো ঐক্যবদ্ধ আছে। এছাড়া আওয়ামি লিগের এই কঠিন সময়ে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই বলেও মনে করেন তারা। আওয়ামি লিগের সম্পাদকমণ্ডলীর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিনিধিকে বলেছেন, ‘রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার বিষয়টি আমরা ইতিবাচক হিসাবেই দেখছি। নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। এখন রাজনীতি করার মতো পরিস্থিতি তৈরি হলে নতুন নেতৃত্ব নিয়ে অবশ্যই ভাবা হবে।’ তিনি জানান, দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অবশ্যই পরিবর্তন আসবে। বিতর্কিতদের বাদ দেওয়া হবে। নতুন নেতৃত্ব সামনে আনা হবে।’
দলের সভাপতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামি লিগে এখনো শেখ হাসিনার বিকল্প কেউ নেই। পরিস্থিতি বিবেচনায় তিনিই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।
আওয়ামি লিগের এক সাংগঠনিক সম্পাদক এই প্রতিনিধিকে বলেছেন, নেত্রী (শেখ হাসিনা) ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। সবাইকে দলের কার্যালয়গুলো খোলার জন্য বলেছেন। এখন যেহেতু ড. ইউনূস সরকার চলে গেছে ফলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তাই নেতাকর্মীরাও কার্যালয়ে যাচ্ছেন। আত্মগোপন থেকে নেতাকর্মীরাও বেরিয়ে আসছেন। দেশের বাইরে থাকা অনেকেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাদের কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক দেশে রয়েছেন। আমরা তাদের বিপদে ফেলতে চাই না। তাই তড়িঘড়ি করে কোনো কর্মসূচি বা তেমন কোনো কিছু আপাতত দেওয়ার কথা ভাবা হচ্ছে না। বিএনপির অবস্থানও আমরা পর্যবেক্ষণ করছি।
তারেক রহমান এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলোকে বেশ ‘ইতিবাচক’ বলে উল্লেখ করে ওই নেতা বলেন, আওয়ামি লিগ যা করেছে তার সবকিছু সঠিক ছিল না। তবে নতুন প্রধানমন্ত্রী দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করে ইতিহাসে নাম লেখাতে চাইছেন বলেই মনে হচ্ছে। পরিস্থিতি এমন হলে আওয়ামি লিগও ইতিহাস থেকে শিখে নতুন ধারার রাজনীতি করতে উৎসাহিত হবে।
আওয়ামি লিগের হাইকমান্ড মনে করছে, নির্বাচিত নতুন সরকার রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব দেবে। সেক্ষেত্রে আওয়ামি লিগকে ছাড় দেওয়া হতে পারে বলেও মনে করছেন তারা। এছাড়া প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এখন পর্যন্ত দেওয়া বক্তব্য এবং তার কর্মকাণ্ডেও স্বস্তির জায়গা রয়েছে বলে মনে করছেন আওয়ামি লিগের একাধিক নেতা। তাদের কেউ কেউ বলেছেন, তারেক রহমান ও বিএনপির কর্মকাণ্ড ইতিবাচক। ফলে খুব শিগগিরই দলের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে, তা তুলে নেওয়ার ব্যাপারেও আশাবাদী তারা।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কী? জবাবে তিনি বলেন, ‘এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়।
এর পরদিন মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের কাছে সাংবাদিকরা জানতে চান আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলছে, ‘গণহত্যাকারীরা’ দেশে ফিরছে এই ব্যাপারে বিএনপির অবস্থান কী? জবাবে তিনি বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট।
একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের ওপরে জগদ্দল পাথরের মতো আওয়ামি লিগ চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।

Previous Post

একুশে বইমেলা হয়ে উঠুক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার, উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post

আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু কলকাতায়

pobnews24

pobnews24

Next Post
আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু কলকাতায়

আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু কলকাতায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

May 17, 2026
বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

May 17, 2026
ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

May 15, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট