Sunday, July 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জীবনধারা

নতুন ধানে হয় নবান্ন

pobnews24 by pobnews24
January 30, 2021
in জীবনধারা
0
নতুন ধানে হয় নবান্ন
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

উত্তরে হিম তখনো খুব একটা পড়তে শুরু করেনি। বাঁশবনে পাতা ঝরা দিন শুরু হয়নি। সোনালি বিষণ্নতা মেখে আকাশে ওড়ে শঙ্খচিল। কেটে রাখা ধানের খেতের ওপর সন্ধ্যার মুখে ঝুলে থাকা ফিতের মতো কুয়াশার রেখা। পুরো মাঠ, বিল ভরে থাকে নতুন ধানের গন্ধে। এ গন্ধ নিয়ে আসে নতুন পরব, নবান্ন।

দিনক্ষণ খুব একটা নির্দিষ্ট থাকে না। শুধু পঞ্জিকা দেখে একটা শুভ দিনে সবাইকে নিমন্ত্রণ জানানো। এ উৎসবে কেউ অনাহূত নয়, রবাহূত। অবশ্য নিমন্ত্রণ জানানোর আগে ঘটে যায় আরও কিছু ঘটনা। কৃষিকেন্দ্রিক গ্রামীণ জীবনে সে ঘটনা নেহাত সাদাসিধে নয়।

কার্তিকের পোয়াতি ধান পেকে ওঠে অঘ্রানে। প্রকৃতিতে তখন হরেক রং—সবুজ হলুদ হয়ে সোনালি। পেকে ওঠা ধানের দানায় তখন শুভ্র চাল। কৃষকের উঠোনময় ছড়িয়ে থাকে সে ধানের দানা। ব্যস্ততা বাড়ে কিষানির। গোলাঘরে বছরের মতো ঝাড়পোঁছ হয়। মাড়াই করা ধান ওঠে গোলায়। এরপর ব্যস্ততা কমে গেলে সে ধান সেদ্ধ হয়ে তৈরি হয় চাল। নতুন চাল। তত দিনে বাড়ির ভিটেয় বড় হতে থাকে শীতের সবজি। এক শুভ দিনে ডাক পরে আত্মীয়স্বজনের।

নবান্ন অর্থ নতুন খাবার। নব অন্ন। অন্ন অর্থ খাবার, খাদ্যদ্রব্য, আহার্য দ্রব্য; শুধু ভাত নয়। যেহেতু আমাদের অঞ্চলে ভাত প্রধান খাবার এবং ধান প্রধান শস্য, তাই নবান্ন মানে বোঝানো হয় নতুন ধান থেকে ছেঁটে নেওয়া নতুন চালে রান্না করা নতুন ভাত। এ কারণে চলতি অর্থে অন্ন মানে ভাত। তবে একমাত্র ভাতই অন্ন নয়।

নবান্ন কৃষিকেন্দ্রিক উৎসব। আবার এটাকে ঠিক উৎসবও বলা চলে না। বলা চলে রিচুয়াল বা অবশ্য পালনীয় আচার বা প্রথা। জীবন যখন কৃষির সঙ্গে যুক্ত, তখন তার আচার-প্রথা হবে শস্যকেন্দ্রিক, এটাই স্বাভাবিক। শস্য বোনা থেকে শুরু করে তোলা এবং সংরক্ষণ করা—সবকিছুকে ঘিরেই তাই পৃথিবীর সব কৃষিকেন্দ্রিক জনপদে দেখা যায় উৎসব আর আচার পালনের ঘটা। ইউরোপ, এশিয়ার প্রায় সব দেশে খুঁজলে নতুন ফসল তোলার উৎসব পাওয়া যায়।

ফ্রান্সের প্রোভান্স শহরে প্রতিবছর আগস্ট মাসের শেষ রোববার পালিত হয় নতুন ফসল তোলার উৎসব। চীনে পালিত হয় মিড অটাম ফেস্ট। ভারতের আসামে ভোগালি বিহু বা মাঘ বিহু, পাঞ্জাবে লহরি, ওডিশায় নুয়াখাই, তামিলনাড়ুতে পোঙ্গল। এ ছাড়া ভারতের বিভিন্ন প্রদেশে আরও বিভিন্ন নামে নতুন শস্য তোলার বিভিন্ন উৎসব হয়। দেবী শ্রী উৎসব নামে শস্য তোলার উৎসব হয়

ইন্দোনেশিয়ার বালিতে, মিয়ানমারের ফসল তোলা উৎসবের নাম হতামানে পিউ। বিভিন্ন সংস্কৃতির এসব ফসল তোলার উৎসবের বিভিন্ন নাম হলেও একটা জায়গায় সবার মিল আছে। আর সেটা হলো প্রতিটি উৎসবের মূল আকর্ষণ খাবারদাবার।

শুধু যে বাঙালিরাই খাদ্যবিলাসী, তেমনটা বলা যাবে না। নতুন ফসল তোলার উৎসব পৃথিবীর সব সংস্কৃতির মানুষ নতুন শস্যে তৈরি খাবার দিয়েই উদ্‌যাপন করে থাকে। চীনের মিড অটাম ফেস্টের প্রধান আকর্ষণ মুন কেক। পদ্ম ফুলের বীজসহ নানা ধরনের বীজ দিয়ে তৈরি এই কেক হলো পারিবারিক মিলনের প্রতীক। মিয়ানমারের হাতামে পিউ উৎসবে রান্না করা হয় হাতামে। ভারতের সব প্রদেশের নতুন শস্য তোলার উৎসবে রান্না করা হয় হরেক রকম খাবার। আমাদের দেশেও নতুন ফসলে রান্না হয় খাবার বা অন্ন। আর সে জন্যই আমরা বলি নবান্ন।

The Review

Source: Prothom Alo
Tags: Global newsInternational news
Previous Post

গারো সম্প্রদায়ের নবান্ন

Next Post

পুরোনো দিনের প্রেমে আস্থা তাঁর

pobnews24

pobnews24

Next Post
পুরোনো দিনের প্রেমে আস্থা তাঁর

পুরোনো দিনের প্রেমে আস্থা তাঁর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026
বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

July 12, 2026
বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

July 11, 2026
বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

July 10, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট