Monday, June 8, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home জীবনধারা

পুরোনো দিনের প্রেমে আস্থা তাঁর

pobnews24 by pobnews24
January 30, 2021
in বিনোদন
0
পুরোনো দিনের প্রেমে আস্থা তাঁর
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

‘লাস্ট স্টোরিজ’, ‘গিল্টি’-এর মতো সিরিজে বেশ সাহসী চরিত্রে দেখা গেছে কিয়ারা আদভানিকে। আবার ‘কবির সিং’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-এর মতো ছবিতে তিনি একবারেই সাধারণ ভদ্র মেয়ে। আবার ‘ইন্দু কি জওয়ানি’ ছবিতে সাহসী চরিত্রে আসতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। রুপালি পর্দায় সাহসী চরিত্র করলেও প্রেম ও বিয়েতে কিয়ারা আস্থা রাখেন একেবারে পুরোনো দিনের প্রেমে।

এ মুহূর্তে কিয়ারা তাঁর আগামী ছবি ‘ইন্দু কি জওয়ানি’ ছবির প্রচারে ব্যস্ত। আবির সেনগুপ্ত পরিচালিত ছবিটি তিনি একাই টেনে নিয়ে যাচ্ছেন। তাই প্রচারের ঝামেলাটাও তাঁর কাঁধে। কারণ, ‘ইন্দু কি জওয়ানি’ ছবির সঙ্গে কিয়ারা ছাড়া আর কোনো বড় তারকার নাম নেই। তাঁর বিপরীতে কোনো নামী সুপারস্টারও নেই। তাই এই ছবির সফলতা–ব্যর্থতার ভার তাঁর ওপরেই। তবে কিয়ারা এ কথায় বিশ্বাসী না। তিনি বলেন, ‘একটা ছবি সবাই মিলে তৈরি করি। আজ পর্যন্ত আমি যা যা ছবি করেছি, তার ভার পুরুষ অভিনেতার সঙ্গে সমানভাবে বহন করেছি। আমি কখনোই মনে করি না, যে শুধু নায়কের কাঁধে ছবির সফলতার ভার থাকে। আদিত্য শীল, মল্লিকা দুয়া, পরিচালক আবিরসহ সবার এই ছবিটি। তাই সবার কাঁধে সমান ভার।’

‘ইন্দু কি জওয়ানি’ ছবিতে কিয়ারা ‘ডেটিং’ অ্যাপের সাহায্যে তাঁর জীবনসঙ্গীর সন্ধান করেন। তবে ব্যক্তিজীবনে এই বলিউড নায়িকা মোটেও এসবে বিশ্বাসী নন।

তিনি বলেন, ‘আমি পুরোনো দিনের প্রেমে বিশ্বাসী। আমার চিন্তাভাবনায় আজও কিছুটা গোঁড়ামি আছে। তাই আমি ডেটিং অ্যাপের সাহায্যে নিজের জীবনসঙ্গীর সন্ধান কখনোই করব না। তবে এ ধরনের অ্যাপ এখন খুবই জনপ্রিয়। আমার বেশ কিছু বন্ধুবান্ধব আছে, যারা ডেটিং অ্যাপের সাহায্যে তাদের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছে। এসব ঘটনা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই এই ছবিতে ‘ইন্দু’ হয়ে উঠতে আমার কোনো অসুবিধা হয়নি।’

কিয়ারা বাস্তব জীবনে কী রকম প্রেমে বিশ্বাসী, তাঁর জবাবে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘আমি আগেই বলেছি যে এ ব্যাপারে আমি একটু আগের মানসিকতার। আমি সনাতনি প্রেমে বিশ্বাসী। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমার স্বপ্নের রাজকুমার একদিন নিজে থেকেই আমার কাছে ধরা দেবে। আমাকে তাকে খুঁজতে হবে না। তবে সেই রাজকুমার কবে আসবে, তার জবাব সময়ই দিতে পারবে।’
এদিকে কিয়ারাকে বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রেমে দিওয়ানা বলা যায়। তিনি বলেন, ‘“কহো না প্যায়ার হ্যায়” ছবি দেখেই আমি হৃতিকের ভক্ত হয়ে যাই। ওর প্রেমে পড়ি। আমি শুধু হৃতিকের জন্যই ডেটিং অ্যাপ “টিন্ডার”-এ জয়েন করতে পারি।’

‘ইন্দু কি জওয়ানি’ ছবিতে এক যুবতী মেয়ের জীবনযাপন উঠে আসবে। কিয়ারার বাস্তব জীবনে এই অভিজ্ঞতা কেমন? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের মায়েরা যখন আমাদের সাজগোছ করার অনুমতি দেন তখনই আমরা যৌবনের দরজায় কড়া নাড়ি। কারণ, তার আগপর্যন্ত আমরা লুকিয়ে লুকিয়ে মায়ের কাজল, লিপস্টিক লাগাই।

আমি যখন ক্লাস নাইনে পা দিই, মা আমাকে সাজগোজ করার অনুমতি দেন। আসলে আমার মা খুবই কড়া প্রকৃতির নারী। আজও তিনি আমার ব্যাপারে খুবই রক্ষণশীল। আমি পার্টিতে গেলে জিজ্ঞাসা করেন, কখন বাড়িতে ফিরব। আমি বাড়ির বাইরে থাকলে মা নিয়মিত ফোন করে আমার খোঁজখবর নেন। আমি কোথায় আছি, কখন বাড়ি ফিরব, সব জানতে চান তিনি।’
১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ইন্দু কি জওয়ানি’ ছবিটি। এদিকে রাজ মেহতা পরিচালিত ‘যুগ যুগ জিয়ো’ ছবির শুটিংয়ে চণ্ডীগড়ে গিয়েছিলেন কিয়ারা। এই ছবিতে তাঁর সঙ্গে অনিল কাপুর, বরুণ ধাওয়ান, নীতু কাপুরকে দেখা যাবে। বরুণ, নীতু আর রাজ মেহতাসহ আরও কয়েকজন কলাকুশলী কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এই ছবির শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।

The Review

Source: Prothom Alo
Tags: International newsNational news
Previous Post

নতুন ধানে হয় নবান্ন

Next Post

অপর্নার বাগদান সম্পন্ন, বিয়ে বৃহস্পতিবার

pobnews24

pobnews24

Next Post
অপর্নার বাগদান সম্পন্ন, বিয়ে বৃহস্পতিবার

অপর্নার বাগদান সম্পন্ন, বিয়ে বৃহস্পতিবার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

June 3, 2026
বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

June 2, 2026
ফিফার নির্ধারিত উচ্চমূল্যের কারণে ফুটবল বিশ্বকাপ দেখf অনিশ্চয়তার মেঘ নিয়ে শঙ্কা কিছুটা কাটার ইঙ্গিত

ফিফার নির্ধারিত উচ্চমূল্যের কারণে ফুটবল বিশ্বকাপ দেখf অনিশ্চয়তার মেঘ নিয়ে শঙ্কা কিছুটা কাটার ইঙ্গিত

May 28, 2026
আনন্দ ও ছুটির আমেজে বাংলাদেশ, ঈদুল আযহা পালনে বাড়ি ফিরছেন ঘরমুখো ধর্ম প্রাণ মুসলিম

আনন্দ ও ছুটির আমেজে বাংলাদেশ, ঈদুল আযহা পালনে বাড়ি ফিরছেন ঘরমুখো ধর্ম প্রাণ মুসলিম

May 27, 2026
বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ঠেকাতে কঠোর নজদারিতে বিজিবি ও গোয়েন্দা সংস্থা

বাংলাদেশ সীমান্তে পুশব্যাক ঠেকাতে কঠোর নজদারিতে বিজিবি ও গোয়েন্দা সংস্থা

May 26, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

June 3, 2026
বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, উত্তেজনার মধ্যেই ভুয়া খবরের ছড়াছড়ি ভারতীয় মিডিয়ায়

June 2, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট