Tuesday, September 29, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home কুটনৈতিক

ভারত-বাংলাদেশের উন্নয়নে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব: প্রণয় ভার্মা

মীর আফরোজ জামান

pobnews24 by pobnews24
March 8, 2026
in কুটনৈতিক
0
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪ ঢাকা ৮ মার্চ ২০২৬ : ভারতের ঋণ সহায়তায় চলমান যেসব বড় প্রকল্প নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, উভয় দেশের মধ্যে চলমান প্রকল্পগুলোর অগ্রগতিতে দুই দেশই সন্তুষ্ট। তবে যেসব বড় প্রকল্প নিয়ে সমস্যা চলমান সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।
রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভারতের হাইকমিশনার বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে আর্থিক খাতের সহযোগিতা জোরদার, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ভারতের ঋণ সহায়তা কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক। বড় প্রকল্পে কিছু প্রাথমিক সমস্যা থাকলেও সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে দুই পক্ষই সন্তুষ্ট।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের অগ্রাধিকার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসা সহজীকরণ, কর সংস্কার এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
প্রণয় ভার্মা বলেন, ভারতের ডিজিটাল পাবলিক অবকাঠামোর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে তিনি অর্থমন্ত্রীকে অবহিত করেছেন। প্রযুক্তির মাধ্যমে কীভাবে অর্থনৈতিক অংশগ্রহণ আরও অন্তর্ভুক্তিমূলক করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।
বৈঠকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বাণিজ্য প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। সমুদ্র, স্থল ও আকাশপথে বিদ্যমান যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর ও সহজ করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে বিভিন্ন প্রক্রিয়া আরও সহজ করা গেলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়বে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ার পাশাপাশি ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানিও বৃদ্ধি পাবে।
এ ছাড়া দুই দেশের অর্থনীতিকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক পর্যায়ে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দর ব্যবহারের সম্ভাবনা নিয়েও ভবিষ্যতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার, নতুন ধারণা, প্রযুক্তি এবং জনগণকেন্দ্রিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।

Previous Post

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার মুল আসামীরা গ্রেপ্তার পশ্চিমবঙ্গের বনগাঁও

Next Post

সুন্দরবনে আস্ত ছাগল গিলে খেয়েছে একটি অজগর সাপ

pobnews24

pobnews24

Next Post
সুন্দরবনে আস্ত ছাগল গিলে খেয়েছে একটি অজগর সাপ

সুন্দরবনে আস্ত ছাগল গিলে খেয়েছে একটি অজগর সাপ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাণিজ্য সংবাদ
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশেষ ফিচার
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • রেলওয়ে
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের মানুষের পাতে কি উঠবে বাংলাদেশের ইলিশ?

দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের মানুষের পাতে কি উঠবে বাংলাদেশের ইলিশ?

September 26, 2026
একাত্তরে শব্দের যুদ্ধ আকাশবাণী কলকাতা ছিল মুক্তিকামী বাঙালির নির্ভরতার ঠিকানা

একাত্তরে শব্দের যুদ্ধ আকাশবাণী কলকাতা ছিল মুক্তিকামী বাঙালির নির্ভরতার ঠিকানা

September 25, 2026
বাংলাদেশে ভারতীয় গম ফিরেছে, তবু কেন বহুমুখী আমদানি?

বাংলাদেশে ভারতীয় গম ফিরেছে, তবু কেন বহুমুখী আমদানি?

September 25, 2026
বাংলাদেশে দুর্নীতি অনুসন্ধানের চাপে সাবেক সামরিক নেতৃত্ব

বাংলাদেশে দুর্নীতি অনুসন্ধানের চাপে সাবেক সামরিক নেতৃত্ব

September 21, 2026
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তায় ইসরায়েলের সহযোগিতার খবরে বাংলাদেশের মুসলিম সমাজে উদ্বেগ

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তায় ইসরায়েলের সহযোগিতার খবরে বাংলাদেশের মুসলিম সমাজে উদ্বেগ

September 16, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাণিজ্য সংবাদ
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশেষ ফিচার
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • রেলওয়ে
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের মানুষের পাতে কি উঠবে বাংলাদেশের ইলিশ?

দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের মানুষের পাতে কি উঠবে বাংলাদেশের ইলিশ?

September 26, 2026
একাত্তরে শব্দের যুদ্ধ আকাশবাণী কলকাতা ছিল মুক্তিকামী বাঙালির নির্ভরতার ঠিকানা

একাত্তরে শব্দের যুদ্ধ আকাশবাণী কলকাতা ছিল মুক্তিকামী বাঙালির নির্ভরতার ঠিকানা

September 25, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট