পোবনিউজ২৪ ঢাকা ১০ মার্চ ২০২৬ : বাংলাদেশের দক্ষিাঞ্চলে অবস্থিত গহীন সুন্দরবন জীবজন্তুতে পরিপূর্ন।
মঙ্গলবার সকালে সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে এক বেরসিক অজগর সাপ। বন সংলগ্ন শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের সহকারি বন সংরক্ষক (এসসিএফ) মো. শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, রসুলপুর গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। ছাগলটি বাড়িতে ফিরে না আসায় সোহরাব ফরাজী ছাগলটি খোঁজা শুরু করে। পরে পাশ্ববর্তী একটি ঝোপের মধ্যে বিশাল অজগর সাপটি দেখতে পায়। এসময় তিনি সিপিজি সদস্যদের খবর দিলে তারা সবাই মিলে সাপটি উদ্ধার করে। এসময় আস্ত ছাগল গিলে খাওয়া অজগর সাপটি দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়।
ক্ষতিগ্রস্থ সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে আমি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন।
সিপিজি সদস্য সগির সওদাগর জানান, সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বনবিভাগের মাধ্যমে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।






