Sunday, July 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home মতামত

২৫০ বছরে আমেরিকা বাংলাদেশের সঙ্গে স্বাধীনতা, বন্ধুত্ব ও আগামীর উদযাপন: ব্রেন্ট টি ক্রিস্টেনসেন,রাষ্ট্রদূত, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস

আজ থেকে আড়াই শতাব্দী আগে ১৭৭৬ সালে আমাদের প্রতিষ্ঠাতা নেতারা স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন।

pobnews24 by pobnews24
July 4, 2026
in মতামত
0
২৫০ বছরে আমেরিকা বাংলাদেশের সঙ্গে স্বাধীনতা, বন্ধুত্ব ও আগামীর উদযাপন: ব্রেন্ট টি ক্রিস্টেনসেন,রাষ্ট্রদূত, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪,ঢাকা জুলাই ৪, ২০২৬ : সেই ঐতিহাসিক মুহূর্তে তারা এমন এক বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছিলেন, যা তাদের কাছে ছিল মানুষের জন্মগত ও মৌলিক অধিকার—নিজেদের শাসন করার অধিকার।
‘আমরা এ সত্যগুলোকে স্বতঃসিদ্ধ বলে মনে করি যে সব মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিকর্তা তাদের এমন কিছু অধিকার দিয়েছেন, যা কেউ কেড়ে নিতে পারে না। এর মধ্যে রয়েছে জীবন, স্বাধীনতা এবং সুখ অন্বেষণের অধিকার। আর মানুষের এ অধিকার রক্ষার জন্যই সরকার গঠিত হয়। জনগণের সম্মতিই সরকারের ক্ষমতার ভিত্তি।’
ইংল্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের নানা অভিযোগ ও মতপার্থক্যের প্রেক্ষাপটে স্বাধীনতা অর্জনের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরার পর আমাদের প্রতিষ্ঠাতা নেতারা ঘোষণা করেছিলেন, ‘এ ঐক্যবদ্ধ উপনিবেশগুলো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং ন্যায়সংগতভাবেই তাদের সেই মর্যাদা প্রাপ্য।’ এরপর তারা নিজেদের জীবন, সম্পদ ও পবিত্র সম্মান বাজি রেখে সেই ঘোষণার প্রতি অটল থাকার অঙ্গীকার করেছিলেন।
এ ছিল সাহসী এক ঘোষণা। দুই শতাব্দীরও বেশি সময় ধরে আমেরিকার স্বাধীনতার ঘোষণা যথার্থভাবেই বিশ্বজুড়ে মানুষের কল্পনাকে আলোড়িত করেছে। নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের আকাঙ্ক্ষায় মানুষকে অনুপ্রাণিত করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, ‘মাত্র এক টুকরো পার্চমেন্ট কাগজ এবং ৫৬টি স্বাক্ষরের মধ্য দিয়েই মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক যাত্রার সূচনা করেছিল আমেরিকা।’

কিন্তু সেটি কেবল একটি ঘোষণা ছিল না। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলার স্বপ্নকে আমেরিকানরা বাস্তবে রূপ দিয়েছিলেন এবং সেই লক্ষ্যে নিজেদের জীবন পর্যন্ত বাজি রেখেছিলেন।
আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরকারী সেই ৫৬ জন সাহসী মানুষ জানতেন, তাদের প্রচেষ্টা ব্যর্থ হলে তাদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।

তারা জানতেন, সামনে অপেক্ষা করছে দীর্ঘ ও কঠিন এক যুদ্ধ, যে যুদ্ধে তাদের অনেকে হয়তো বেঁচে ফিরবেন না। তবু তারা নিজেদের আদর্শে অটল ছিলেন এবং আমেরিকাকে সবার আগে রেখেছিলেন।

আজ প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা আবারো আমেরিকা ফার্স্ট নীতিকে অগ্রাধিকার দিচ্ছি।

তখন যেমন, এখনো তেমনি আমেরিকা ফার্স্ট মানে আমেরিকা একা নয়। স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকানরা তাদের মিত্রদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছিলেন।
আজও আমরা এমন নীতি অনুসরণ করছি, যা আমেরিকার মানুষের কল্যাণে কাজ করে। একইভাবে বাংলাদেশের নেতারাও এমন নীতি নিচ্ছেন, যা বাংলাদেশের মানুষের কল্যাণে সহায়ক। আর এভাবেই আমরা প্রায়ই এমন ক্ষেত্র খুঁজে পাই, যেখানে দুই দেশই লাভবান হতে পারে। এর মধ্যে রয়েছে ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি এবং মে মাসে স্বাক্ষরিত জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক। এগুলো দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করছে। এটাই কূটনীতির মূল কথা।
তাই আজ যখন আমরা আমাদের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপন করছি, তখন আমরা শুধু আমাদের প্রতিষ্ঠাকালীন আদর্শই স্মরণ করছি না। আমরা কূটনীতির দীর্ঘস্থায়ী ভূমিকাও স্মরণ করছি, যা আমাদের জাতির পথচলা এবং বিশ্বপরিসরে আমেরিকার প্রভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আমেরিকা প্রতিষ্ঠার এ ঐতিহাসিক মাইলফলক উদযাপনে আমাদের আয়োজনগুলো ফ্রিডম ২৫০ বৈশ্বিক উদ্যোগের অংশ। এ উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন আদর্শ, অর্থাৎ স্বাধীনতা, গণতন্ত্র এবং মুক্তির চেতনাকে স্মরণ ও উদযাপন করা হচ্ছে।

ফ্রিডম ২৫০ শুধু অতীতের দিকে ফিরে তাকানোর উপলক্ষ নয়; এটি ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এক সূচনামঞ্চ। প্রেসিডেন্ট ট্রাম্পের দূরদর্শিতায় আমরা নতুন অংশীদারত্ব গড়ে তুলছি, উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছি এবং কূটনীতির এক নতুন যুগের রূপরেখা তৈরি করছি, যা আগামী ২৫০ বছরের পথচলায় আমাদের এগিয়ে নিয়ে যাবে।
আমেরিকা যখন তার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছে, তখন আমরা বিশ্বের নানা প্রান্তের বন্ধুদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের মাঝে বাংলাদেশের মানুষও রয়েছেন।

জুলাই মাসের প্রথম সপ্তাহজুড়ে আমেরিকা সপ্তাহ এবং ২০২৬ সালজুড়ে আমাদের সঙ্গে আমেরিকার জন্মদিন উদযাপনে আপনাদের আমন্ত্রণ জানাই। আসুন, আমরা একসঙ্গে উদযাপন করি স্বাধীনতা, বন্ধুত্ব এবং অভিন্ন ভবিষ্যতের যৌথ অঙ্গীকার।

Previous Post

তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত:সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল

Next Post

নির্যাতিতার অভিযোগ, দুই বিদেশিনীকে বন্দি করে লক্ষ ডলার হাতিয়েছেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নাতি?

pobnews24

pobnews24

Next Post
নির্যাতিতার অভিযোগ, দুই বিদেশিনীকে বন্দি করে লক্ষ ডলার হাতিয়েছেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নাতি?

নির্যাতিতার অভিযোগ, দুই বিদেশিনীকে বন্দি করে লক্ষ ডলার হাতিয়েছেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নাতি?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026
বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

বাংলাদেশে মৌসুমী বায়ুর তাণ্ডব বন্যা-পাহাড় ধসে ৪৪ প্রাণহানি

July 12, 2026
বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

বাংলাদেশ–রাশিয়া শিক্ষা,গবেষণা ও জ্বালানি খাতে সহযোগিতা নতুন উচ্চতায়

July 11, 2026
বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

বাংলাদেশে কারা হেফাজতে মৃত্যু, অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীর

July 10, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

বাংলাদেশে তিন মাসে ৭৭৯ শিশুর মৃত্যু: কেন হঠাৎ ভয়াবহ হয়ে উঠল হাম?

July 16, 2026
আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

আদানির বিদ্যুৎতের ব্যয়বহুল চুক্তি, গ্রিডে সীমাবদ্ধতা দুই দিক থেকেই চাপে পড়েছে বাংলাদেশ

July 15, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট