Friday, August 14, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home ভারত

তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত:সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি প্রথমবারের মতো বিদেশ সফরে যান। প্রথমে যান মালয়েশিয়া, সেখান থেকে তিনি চীন সফর করেছেন।

pobnews24 by pobnews24
July 4, 2026
in ভারত
0
তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত:সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

পোবনিউজ২৪, ডেস্ক রিপোর্ট, ঢাকা জুলাই ৪, ২০২৬ : এ সফরে বাংলাদেশ ও চীনের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে ভারত। চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর তৈরির বিষয়ে ওই সফরে যে কথাবার্তা হয়েছে, তার সম্ভাব্য প্রভাবের ওপরও ভারত নজর রেখেছে।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর যেকোনো ধরনের ঘটনাপ্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং ঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’
গত মাসের শেষ দিকে চীনে তিনদিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগাযোগ ও অর্থনীতির ব্যাপ্তি বাড়াতে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব সামনে আনেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘চীনের প্রস্তাবিত করিডোর নিয়ে বাংলাদেশ বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তবে এখনো কোনো অবস্থান নিইনি।’
নয়াদিল্লিতে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ প্রথমবারের মতো চীনের কাছ থেকে বেশকিছু যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে ভারতের মনোভাব কী? জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘এসব ক্ষেত্রে যা কিছু আলোচনা হয়—সবই ভারত নিরীক্ষণ করে। যখন যেমন পদক্ষেপের প্রয়োজন হয়, তা নেয়া হয়।’ এ ধরনের উদ্যোগ ভারতের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কিনা সে বিষয়ে মুখপাত্র অবশ্য কোনো মন্তব্য করেননি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটি থেকে বাংলাদেশের জে-১০সি যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হয় বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ও চীন কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও কোনো মন্তব্য করেননি।
সংবাদ সম্মেলনে উঠে আসে তারেক রহমানের চীন সফরে তিস্তা প্রকল্প ও মোংলা বন্দরের উন্নয়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার বিষয়টি। এ নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের উন্নয়নে ভারতীয় সহায়তার বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে তৈরি। সেই রোডম্যাপ নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতীয় মনোভাবের কথা আগেই বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে যা কিছু অগ্রগতি, তা সার্বিকভাবে বিবেচনা করা হবে।’

Previous Post

কূটনীতির টানাপোড়েন আর দুই বাংলার আবেগ পদ্মায় কমছে বড় ইলিশ, ভিসা চালু হলেও কি গলবে বরফ?

Next Post

২৫০ বছরে আমেরিকা বাংলাদেশের সঙ্গে স্বাধীনতা, বন্ধুত্ব ও আগামীর উদযাপন: ব্রেন্ট টি ক্রিস্টেনসেন,রাষ্ট্রদূত, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস

pobnews24

pobnews24

Next Post
২৫০ বছরে আমেরিকা বাংলাদেশের সঙ্গে স্বাধীনতা, বন্ধুত্ব ও আগামীর উদযাপন: ব্রেন্ট টি ক্রিস্টেনসেন,রাষ্ট্রদূত, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস

২৫০ বছরে আমেরিকা বাংলাদেশের সঙ্গে স্বাধীনতা, বন্ধুত্ব ও আগামীর উদযাপন: ব্রেন্ট টি ক্রিস্টেনসেন,রাষ্ট্রদূত, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অধীর আগ্রহে’ অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অধীর আগ্রহে’ অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

July 29, 2026
রাশিয়া কম দামে ইউরিয়া সার দিতে চায় বাংলাদেশকে

রাশিয়া কম দামে ইউরিয়া সার দিতে চায় বাংলাদেশকে

July 28, 2026
বাংলাদেশে ভোজ্যতেলের বোতলে কি সত্যিই বিশুদ্ধ সয়াবিন?

বাংলাদেশে ভোজ্যতেলের বোতলে কি সত্যিই বিশুদ্ধ সয়াবিন?

July 28, 2026
লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি? কোনো তথ্য নেই বলছে বিএনপি

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি? কোনো তথ্য নেই বলছে বিএনপি

July 27, 2026
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সাধারণ সম্পাদক মোমিন

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সাধারণ সম্পাদক মোমিন

July 26, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • ইউরিয়া সার
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খাদ্য ও ভোজ্য সামগ্রী
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় সংসদ
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • ভারত
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অধীর আগ্রহে’ অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অধীর আগ্রহে’ অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

July 29, 2026
রাশিয়া কম দামে ইউরিয়া সার দিতে চায় বাংলাদেশকে

রাশিয়া কম দামে ইউরিয়া সার দিতে চায় বাংলাদেশকে

July 28, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট