Tuesday, May 19, 2026
English
Follow Us
Pob News 24
POBNEWS24 | The Politics of Bangladesh online Version | Reg No: 26/98
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি
No Result
View All Result
Pob News 24
English
No Result
View All Result
Home বেনাপোল

বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ১৭৬ ট্রাক সুপারি

স্বাভাবিক হচেছ বাংলাদেশ-ভারত বাণিজ্য

pobnews24 by pobnews24
February 25, 2026
in বেনাপোল
0
বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ১৭৬ ট্রাক সুপারি

Oplus_131072

0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsApp

দেবুল কুমার দাস, বেনাপোল ২৫ ফেব্রুয়ারি : অবশেষে দীর্ঘ চার মাস পর বুধবার ভারতে গেল সুপারির ১৭৬টি ট্রাক। ভারতীয় কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর বেনাপোল বন্দরে আটকে থাকা রফতানিমুখী সুপারির ১৭৬টি ট্রাক ভারতে রফতানি করা হয়।
ভারত থেকে মান পরীক্ষার রিপোর্ট না দেওয়ায় এসব সুপারিবাহী ট্রাক যেতে পারেনি। দীর্ঘ চার মাস এসব ট্রাক ভর্তি সুপারি বেনাপোল বন্দরে পড়ে ছিল। বর্তমানে সে সব সুপারির ট্রাক আসছে সেগুলো মান পরীক্ষার রিপোর্ট নিয়েই ভারতে রফতানি হচ্ছে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন শেষে বাণিজ্যে প্রতিবন্ধকতা কাটতে শুরু করায় আমদানি ও রফতানিতে গতি ফিরতে শুরু করেছে। গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় এবং বাণিজ্যে প্রতিবন্ধকতা দেখা দেয়।
বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি এবং দুই বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়। রফতানি পণ্যের মধ্যে বড় একটি অংশ সুপারি। বাংলাদেশি সুপারির গুণগত মান ভালো হওয়ায় ভারতে এর ব্যাপক চাহিদা রয়েছে। তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৭০০ কোটি টাকার সুপারি ভারতে রফতানি হয়।
সুপারি রফতানির ক্ষেত্রে ভারত থেকে মান পরীক্ষার রিপোর্ট সংগ্রহ বাধ্যতামূলক। তবে গত ৪ মাস ধরে ভারতীয় কাস্টমস রিপোর্ট সরবরাহ না করায় বেনাপোল বন্দরে ভারতে প্রবেশের অপেক্ষায় ১৭৬টি রফতানিমুখী সুপারির ট্রাক আটকা পড়ে। দুই দেশের ব্যবসায়ীরা বিভিন্নভাবে চেষ্টা করেও সমাধান আনতে পারেননি। বরং স্থলপথে পাট, পাটজাত পণ্য, গার্মেন্টসসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের রফতানি বন্ধ হয়ে যায়।
তবে ব্যবসায়ীদের ধারণা ছিল, দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে এসব প্রতিবন্ধকতা কাটবে। অবশেষে নির্বাচনের পর একের পর এক নিষেধাজ্ঞা ও শর্ত শিথিল হওয়ায় আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করেছে। গত ১৫ ফেব্রুয়ারি গম ও চিনি রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত এবং গত রোববার সুপারির মান পরীক্ষার ছাড়পত্র দেওয়ায় আটকে থাকা সুপারি রফতানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য পণ্যের ওপরও নিষেধাজ্ঞা ও শর্ত উঠে যাবে বলে মনে করছেন দুই দেশের বাণিজ্য সংশ্লিষ্টরা।
সুপারিবাহী ট্রাকচালকরা জানান, ভারত থেকে মান পরীক্ষার ছাড়পত্র না দেওয়ায় ৪ মাস ধরে সুপারি নিয়ে ভারতে ঢুকতে পারেননি। সোম ও মঙ্গলবার সুপারির ট্রাক নিয়ে ভারতে যেতে পারছেন।
বেনাপোল আমদানি-রফতানিকার সাথে সংশ্লিষ্টরা জানান।সুপারি রফতানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিলেন। ১৭৬টি ট্রাকে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকা অর্থদন্ড গুনতে হয়েছে। ভোটের পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আশা করছি, অন্যান্য পণ্যের ওপরও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
সুপারি রফতানির সঙ্গে সংশ্লিষ্ট বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, ভারত ছাড়পত্র দেওয়ায় বেনাপোল বন্দরে আটকে থাকা ১৭৬টি সুপারির ট্রাক সোমবার থেকে বুধবার পর্যন্ত সব ট্রাক ভারতে প্রবেশ করেছে। নতুন করে যে সব সুপারির ট্রাক বেনাপোল বন্দরে আসছে সেগুলো মান পরীক্ষার রিপোর্ট নিয়েই ভারতে প্রবেশ করছে। রফতানির বিষয়ে কোন সমস্যার কোন অভিযোগ সংশ্লিস্ট মহল থেকে পাওয়া যায়নি বলে জানান তিনি ।

Previous Post

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির নতুন এমডি রমানাথ পূজারী

Next Post

বাংলাদেশে ডিজিএফআই নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী

pobnews24

pobnews24

Next Post
বাংলাদেশে ডিজিএফআই নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী

বাংলাদেশে ডিজিএফআই নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

খুঁজুন

No Result
View All Result

বিভাগ

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

আর্কাইভ

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • December 2025
  • October 2024
  • May 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020

সবিশেষ

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

May 17, 2026
বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

বাংলাদেশে হামে শিশুমৃত্যু :প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা

May 17, 2026
ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রবীন্দ্রনাথ ও নজরুল: পবন কুমার বাধে

May 15, 2026

পোবনিউজ২৪.নেট

সম্পাদকঃ মীর আফরোজ জামান
৫৯, সোনারগাঁও জনপথ, সেক্টর-৭
উত্তরা ঢাকা-১২৩০ বাংলাদেশ
ফোনঃ ৮৮০২৪৮৯৫১৭৪৯
মোবাইলঃ ৮৮-০১৭১৫৮১৯৩১৬
ইমেইলঃ afroz_zaman2001@yahoo.com
ডেস্ক ইমেইলঃ unibangladesh7@gmail.com

Browse by Category

  • আন্তর্জাতিক
  • এনালিসিস
  • কুটনৈতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • জীবনধারা
  • জেলার খবর
  • জ্বালানি ও খনিজ
  • জ্বালানি ও বিদ্যুৎ
  • প্রতিরক্ষা
  • প্রধান খবর
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • বিমান ও পর্যটন
  • বিশ্ব ব্যাংক
  • বেনাপোল
  • মতামত
  • মিডিয়া
  • রাজনীতি
  • শিক্ষা
  • সংস্কৃতি
  • সার্ক
  • স্বাস্থ্য

Recent News

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

বাংলাদেশে মহিষের নাম ’ডোনাল্ড ট্রাম্প’ যুদ্ধবাজকে দেখতে উৎসুক জনতার ভীড়

May 18, 2026
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ

প্রণয় ভার্মা বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন

May 17, 2026

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জেলার খবর
  • ফিচার
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • সংস্কৃতি

@ ২০১৬-২০২০ সর্বসত্ব সংরক্ষিত । পোবনিউজ২৪.নেট